ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

গভীর রাতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১০:০৫ এএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। পুরনো ছবি

রাজধানীতে রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে।

শনিবার (১ আগস্ট) আনুমানিক রাত পৌনে ১টার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলেমান (৪৩) মুন্সীগঞ্জ সদর থানার নয়াগাঁও পূর্বপাড়া এলাকার আব্দুল মজিদ দেওয়ানের ছেলে ও পেশায় একজন এক স্টিলের আলমারি মিস্ত্রি ছিলেন।

নিহতের শ্যালক লিটন জানান, প্রতিদিনের মতো কাজ শেষে রাতে বাসায় ফিরছিলেন সোলেমান। রাতে শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচ দিয়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তার বুকের বাম পাশে গুরুতর আঘাত লাগে।

আরও পড়ুন

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত ১টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একইসঙ্গে কাভার্ডভ্যানটি জব্দ করে যাত্রাবাড়ী থানা হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেপ্তার
রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রম ও পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকায় সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেপ্তার
রাজধানীর ৬ রুটে একক কোম্পানির বাস চালু রোববার, যা জানা দরকার
রাজধানী ঢাকায় বাস চলাচলে শৃঙ্খলা ফেরাতে এবং গণপরিবহণ ব্যবস্থাকে যাত্রীবান্ধব করতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে চালু থাকা ৯৮টি বাস রুট পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুটে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে রোববার (১ নভেম্বর) ৩২টি প্রস্তাবিত রুটের মধ্যে ছয়টি রুটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। পর্যায়ক্রমে বাকি রুটগুলোও এই আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি নির্ধারিত রুটে একটি কোম্পানির মাধ্যমে বাস পরিচালনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।  এতে বিভিন্ন কোম্পানির মধ্যে যাত্রী তোলার প্রতিযোগিতা কমবে, বাস চলাচলে শৃঙ্খলা ফিরবে এবং যাত্রীসেবার মান উন্নত হবে বলে সংশ্লিষ্টদের আশাবাদ। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান জানান, রাজধানীর গণপরিবহণ ব্যবস্থায় দীর্ঘদিন ধরে যে বিশৃঙ্খলা চলে আসছে, তা দূর করতেই বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।  বর্তমানে ঢাকায় ৯৮টি সচল বাস রুট রয়েছে। এসব রুটকে পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুটে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে। তিনি আরও বলেন, যাত্রীদের প্রকৃত চাহিদা, সড়কের ধারণক্ষমতা এবং যানবাহন চলাচলের তথ্য বিশ্লেষণ করেই এ পরিকল্পনা তৈরি করা হয়েছে। আমরা চাই, রাজধানীর গণপরিবহণ ব্যবস্থা একটি পরিকল্পিত, নিরাপদ ও যাত্রীবান্ধব কাঠামোর মধ্যে পরিচালিত হোক। নতুন ছয়টি বাসরুট ১. গাজীপুরের শিববাড়ী চৌরাস্তা থেকে আজিমপুরের ডাকেশ্বরী মন্দির ভায়া আব্দুল্লাহপুর। ২. মিরপুর চিড়িয়াখানা থেকে চুনকুটিয়া ভায়া সাইন্সল্যাব। ৩. মোহাম্মদপুরের বসিলার ঘাটার চর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত ভায়া শাহবাগ মৎস্য ভবন। ৪. মোহাম্মদপুরের বসিলা থেকে নারায়ণগঞ্জের চিটাগাং রোড কাঁচপুর ব্রিজ পর্যন্ত ভায়া সাইন্সল্যাব জিগাতলা। ৫. মোহাম্মদপুরের ঘাটারচর থেকে আব্দুল্লাহপুরের ধউর ব্রিজ পর্যন্ত ভায়া মিরপুর ১০। ৬. টঙ্গী কলেজ গেট থেকে আজিমপুরের ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত ভায়া আব্দুল্লাহপুর। আরটিভি/এসআর
রাজধানীর ৬ রুটে একক কোম্পানির বাস চালু রোববার, যা জানা দরকার
বাড়িতে ডিজে পার্টি, কঠিন শাস্তি পেলেন সেই অতিরিক্ত ডিআইজি জহির
রাজধানীর খিলক্ষেতে নিজের ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টি করার ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছেন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আব্দুল্লাহ আল জহির। ওই বাড়িতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার এবং ৮৪ জনকে আটকের ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ওই ঘটনার ফলে জনমনে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে এবং জনসম্মুখে পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, গত ২৫ অক্টোবর থেকে তার সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর হবে। বরখাস্তকালীন তাকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে। এর আগে গত ১৯ অক্টোবর ভোররাতে রাজধানীর খিলক্ষেতের পুলিশ হাউসিং আবাসিক এলাকায় অতিরিক্ত ডিআইজি জহিরের ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। অভিযান শেষে ডিবি জানায়, বাড়িটিতে মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল। সেখান থেকে গাঁজা, ইয়াবা, মদ ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় ২৬ জন নারীসহ মোট ৮৪ জনকে আটক করা হয়। পুলিশের ওই কর্মকর্তা বাড়িটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন বলে জানা যায়। ঘটনার পরদিন ২০ অক্টোবর পুলিশ সদর দপ্তরের রিঅ্যার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত অতিরিক্ত ডিআইজি জহিরকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তার এ কর্মকাণ্ড শিষ্টাচারবহির্ভূত, অকর্মকর্তাসুলভ এবং বিভাগীয় নিয়ম-শৃঙ্খলাপরিপন্থী। এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের দায়ে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, সাময়িক বরখাস্ত থাকাকালে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন। আরটিভি/এসআর
বাড়িতে ডিজে পার্টি, কঠিন শাস্তি পেলেন সেই অতিরিক্ত ডিআইজি জহির
তাহসিফের সঙ্গে উত্তরার বারে যাওয়া তরুণীর পরিচয় নিয়ে যা বলছে পুলিশ
বাসা থেকে বের হওয়ার পর থেকে লাশ উদ্ধারের আগ পর্যন্ত তাহসিফ কোথায় কোথায় গিয়েছিলেন, কী করেছিলেন— সব জানতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন তদন্তকারীরা।
তাহসিফের সঙ্গে উত্তরার বারে যাওয়া তরুণীর পরিচয় নিয়ে যা বলছে পুলিশ
জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া ফাইয়াজ পেলেন জিপিএ-৫
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি) জিপিএ-৫ পেয়েছেন ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় মাত্র ১৭ বছর বয়সে গ্রেপ্তার হয়ে দেশজুড়ে আলোচনায় আসা ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজ।
জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া ফাইয়াজ পেলেন জিপিএ-৫
আরও পড়ুন
১৫ দিন আগে বিয়ে, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তানভীরের
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একজনের
চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫
মোটরসাইকেলের পেছনে পিকআপের ধাক্কা, প্রাণ গেল মা ও শিশুর