ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

বিয়ের ৩ দিন আগে বাসচাপায় প্রাণ গেল যুবকের

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৫:০৫ এএম
প্রতীকী ছবি

ঢাকার যাত্রাবাড়ীতে বাসচাপায় যুবক নিহত ও দুইজন আহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) বিকাল সোয়া ৪টার দিকে গোলাপবাগ চৌরাস্তায় এ দুঘটনা ঘটে।

ওই যুবকের নাম আব্দুল্লাহ আল মামুন (৩০)। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। তার বাবার নাম মো. শাহজাহান। সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসপুকুরিয়া গ্রামের বাসিন্দা তিনি। বৃহস্পতিবার তার বিয়ে হওয়ার কথা ছিল।

আহতরা হলেন- অটোরিকশাচালক মোজাম্মেল হক (৫৫) এবং পথচারী আবু কালাম (৫০)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মামুনের স্বজনরা জানান, মামুনের বৃহস্পতিবার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তার এ অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনজুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বরিশাল থেকে ঢাকা গাবতলী গামী ইরান এক্সপ্রেস মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ঢালে গোলাপবাগ চৌরাস্তার পূর্বপাশে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত রিকশাকে চাপা দেয়।

এ সময় অটোরিকশা যাত্রী মামুনসহ ৩ পথচারী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন মামুনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বর্তমানে মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত দুজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনা কবলিত বাসের চালক ও বাস যাত্রাবাড়ী থানায় আটক রয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার ৪০০ হটস্পটে ওত পেতে থাকে ১৪০০ ছিনতাইকারী
রাজধানী ঢাকার নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ছিনতাই। একেবারে বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারীদের বিভিন্ন চক্র। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতার কমতি নেই বলা হলেও, কমছে না ছিনতাই। বরং বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। ডিএমপির তথ্য বলছে, ঢাকার তালিকাভুক্ত ছিনতাইকারীর সংখ্যা প্রায় ১ হাজার ৪০০। ৫০টি থানায় ছিনতাইয়ের হটস্পট রয়েছে অন্তত ৪০০। সবচেয়ে বেশি তালিকাভুক্ত ছিনতাইকারী রয়েছে ওয়ারী এলাকায়। আর ছিনতাইয়ের ঘটনা বেশি সক্রিয় তেজগাঁও ও উত্তরায়। সম্প্রতি জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের ঘটনায় বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন প্রাণ হারান। ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে তিনি চিকিৎসার উদ্দেশ্যে স্বামীর সঙ্গে গাবতলী থেকে রিকশাযোগে রাজধানীর ফার্মগেট এলাকার ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন। রিকশাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে আসলে একটি মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী পেছন থেকে রনজিনা পারভীনের ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে ছিটকে নিচে পড়ে মাথায় আঘাত পান। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংসদ ভবনের যে সড়কে ছিনতাইয়ের শিকার হয়ে প্রাণ হারান শিক্ষিকা রনজিলা পারভিন, সেই সড়কের ট্রাফিক বক্সের সামনে দু-একজন পুলিশ সদস্যের দেখা মিললেও আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তেমন উপস্থিতি দেখা যায়নি। এর আগে, ১৮ আগস্ট রাজধানীর চাঁদ উদ্যানের এক নম্বর সড়কে ব্যবসায়ী আবুল হোসেনকে হঠাৎ ঘিরে ধরেন মোটরসাইকেলে থাকা তিন যুবক। কিছু বুঝে ওঠার আগেই চাপাতি দিয়ে আঘাত করে তার কাছ থেকে ৯৮ লাখ টাকা ও মোটরসাইকেলটি ছিনিয়ে নেয় তারা। রাজধানীতে এসব ছিনতাইয়ের ঘটনায় মামলার পাশাপাশি গ্রেপ্তারও করা হচ্ছে অপরাধীদের। কিন্তু কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। একজন ভুক্তভোগী বলেন, প্রতিনিয়তই ছিনতাই হচ্ছে। এখন মনে হয়, আমরা জিম্মি হয়ে আছি। আরেকজন বলেন, আমি সারাক্ষণ ভয়ভীতির মধ্যে থাকি। ডিএমপি ডিসি মো. আকতার হোসেন বলেন, রাতে কোথায় কোথায় চেকপোস্ট হবে বা কোথায় কোথায় মোবাইল পার্টি থাকবে, তা তদারকির জন্য আমাদের এসি, এডিসি ও ডিসিরা মাঠপর্যায়ে থাকেন। তারা কোনো ব্যত্যয় দেখলে সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। অপরাধ বিশ্লেষকের মতে, ছিনতাই কমাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও জামিন সিন্ডিকেটের কারণে তা কমানো যাচ্ছে না। অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, যারা অর্থ দিতে পারেন না, তাদেরকে বাকিতে বের করে আনা হয়। এসব অপরাধী বের হয়ে আবার নানা ধরনের অপরাধ করে। এই যে চক্র এদেরকে কারা জামিনে বের করে আনেন এবং তাদের অর্থ পরিশোধ করেন, সেটিও দেখতে হবে। রাতে ছিনতাইসহ নানা অপরাধ বেশি সংঘটিত হওয়ায় সাধারণ মানুষকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অপরাধ বিশ্লেষক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আরটিভি/এসএস
ঢাকার ৪০০ হটস্পটে ওত পেতে থাকে ১৪০০ ছিনতাইকারী
‘ময়লা’ জমা দিলেই মিলবে নিত্যপ্রয়োজনীয় পণ্য
বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার পাশাপাশি জনগণকে বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ব্যতিক্রমী কার্যক্রম ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার।’
‘ময়লা’ জমা দিলেই মিলবে নিত্যপ্রয়োজনীয় পণ্য
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
শনিবার (১৯ সেপ্টেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
রাজধানীর কাফরুল থানার সামনে বাসে আগুন
রাজধানীর কাফরুলে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রাজধানীর কাফরুল থানার সামনে বাসে আগুন
যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, অটোচালক আহত
রাজধানীর মালিবাগ, মহাখালী, আগারগাঁওয়ের পর এবার যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, অটোচালক আহত
আরও পড়ুন
ধরলা সেতুতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বাসচাপায় স্কুলছাত্রী নিহত, জনতার সড়ক অবরোধ
বগুড়ায় বাসচাপায় ৬ জন নিহত
মুন্সীগঞ্জে বাসচাপায় যুবক নিহত