ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

যে সড়কে প্রাণ গেল মাইশার, সেই সড়কেই জানাজা

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১০ পিএম
ছবি: সংগৃহীত

যে সড়কে লরির ধাক্কায় উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত, সেই সড়কেই অনুষ্ঠিত হয়েছে তার জানাজা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে সহপাঠী ও শিক্ষকদের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে, সকালে একই স্থানে ঘটে যাওয়া দুর্ঘটনায় মাইশার মৃত্যুর পর বিক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুর্ঘটনার প্রতিবাদে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। এতে কয়েক ঘণ্টা ধরে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি লরির ধাক্কায় ৮ নম্বর রুটের একটি মিনিবাস উল্টে যায়। এ সময় সড়কের পাশে থাকা শিক্ষার্থীদের ওপর বাসটি পড়ে। এতে বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন মাইশা। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাইশা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটকাটিয়া এলাকায়।

এ দিকে সহপাঠীর মৃত্যুর ঘটনায় আট দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবির মধ্যে রয়েছে, দুর্ঘটনায় জড়িত লরির চালক ও মালিককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, মামলার অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা, কেডিএস ডিপোর অবৈধ পার্কিং বন্ধ এবং মহাসড়কের দুই পাশের অবৈধ পার্কিং উচ্ছেদ।

এ ছাড়া সড়ক প্রশস্তকরণ, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দুপাশে পদচারী-সেতু নির্মাণ, ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ এবং শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করতে প্রধান ফটকে নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজবাড়ীতে পোস্ট অফিসের দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ আসামি কারাগারে
রাজবাড়ী প্রধান ডাকঘরের ১০৪ জন গ্রাহকের দেড় কোটি টাকা আত্মসাতের মামলায় সাত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অপর ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করা হয়েছে।
রাজবাড়ীতে পোস্ট অফিসের দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ আসামি কারাগারে
বালুর নিচে মিলল লুঙ্গিতে মোড়ানো ফুটফুটে নবজাতক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানের পাশ থেকে বালুর নিচে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে।
বালুর নিচে মিলল লুঙ্গিতে মোড়ানো ফুটফুটে নবজাতক
সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশে মাহফিলে অংশ নিলেন তাহেরী, ঘটনা কী
বাধা ও প্রশাসনের মৌখিক নিষেধাজ্ঞার মধ্যেই সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশ ধারণ করে গভীর রাতে মাহফিলে উপস্থিত হলেন আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তার এমন ব্যতিক্রমী উপস্থিতি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশে মাহফিলে অংশ নিলেন তাহেরী, ঘটনা কী
সীমান্তের ধানক্ষেতে মিলল বোরকা পরা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ঝিনাইদহের মহেশপুর সীমান্তবর্তী এলাকার একটি ধানক্ষেত থেকে বোরকা পরিহিত অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৪৮ বছর বয়সী ওই নারীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
সীমান্তের ধানক্ষেতে মিলল বোরকা পরা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি করে ‘বড় মাশুল’ দিলেন ব্যবসায়ী
সিলেট নগরের লালদিঘির পাড় হকার্স মার্কেটে গোপনে নিষিদ্ধ উপাদান দিয়ে যৌন উত্তেজক সিরাপসহ বিভিন্ন ভেজাল পণ্য তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি করে ‘বড় মাশুল’ দিলেন ব্যবসায়ী
আরও পড়ুন
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, ঘটনাস্থলেই জানাজা পড়লেন সহপাঠী ও শিক্ষকরা 
কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু
মৃত্যুর আগে ধর্ষণকারীদের নাম বলে গেল সেই স্কুলছাত্রী
সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর, মোবাইলে লেখা ছিল ‘শরতের ঝরা পাতার মতো মৃত্যু’