ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

স্কুলব্যাগে মিলল ১০০ বোতল ফেনসিডিল

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৭:২২ পিএম
গ্রেপ্তার জাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে রাজধানীতে যাত্রীবাহী বাসে স্কুলব্যাগের ভেতর থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জাহিদুল ইসলাম (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভার এলাকায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী সোহাগ এক্সপ্রেস লিমিটেডের একটি বাসে অভিযান চালিয়ে জব্দ করা হয় এসব মাদক।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান। তিনি জানান, ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের নেতৃত্বে কোতোয়ালী সার্কেলের একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানের সময় বাসের ডি-৯ নম্বর আসনে বসা জাহিদুল ইসলামের সঙ্গে থাকা একটি স্কুলব্যাগে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আরও পড়ুন

উদ্ধার হওয়া ফেনসিডিলের মধ্যে ইস্কুফ ব্র্যান্ডের ৭৪ বোতল এবং ফেয়ারডিল ব্র্যান্ডের ২৬ বোতল ছিল। এ ছাড়া জাহিদুলের কাছ থেকে জব্দ করা হয়েছে নগদ ৬০ হাজার টাকা ও একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন। উদ্ধার হওয়া আলামতের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে ডিএনসি।

ডিএনসি জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী এলাকা থেকে এসব ফেনসিডিল রাজধানীতে এনে সরবরাহের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে চলছে তদন্ত। একই সঙ্গে জাহিদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকার শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এর আগে গত ২৬ সেপ্টেম্বের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। সেই সময় এসআরবি জানিয়েছিল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব বিস্ফোরক শনাক্তের পর বোম ডিসপোজাল টিম তা নিষ্ক্রিয় করেছে বলে জানিয়েছিলেন এসআরবি-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। সেই ঘটনার এক মাস না পেরোতেই আবারও স্মৃতি জাদুঘরে সামনে নাশকতার চেষ্টা করা হলো। আরটিভি/টিআর
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৯ হাজার টাকা এবং ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ইয়াবা সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা মালা বেগম (৬২) ও ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। 
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
আরও পড়ুন
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
মোহাম্মদপুরে ডগ স্কোয়াড নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান
শ্যামলী থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘ভাগনে রনি’ গ্রেপ্তার