ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ওয়ারী ও হাতিরপুলে ককটেল বিস্ফোরণ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৫ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর ওয়ারী ও হাতিরপুল এলাকায় পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আবেদ আলী উচ্চ বিদ্যালয় ও ইস্টার্ন প্লাজার সামনে এসব বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও হাতিরপুলের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, আজ বিকেল সাড়ে তিনটার দিকে ওয়ারীর আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তাদের শনাক্তের চেষ্টা চলছে।

এ দিকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর হাতিরপুল এলাকায় ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মার্শাল আর্টে বাড়ে শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস: সেতুমন্ত্রী
মার্শাল আর্ট শুধু খেলা নয়, বরং শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস তৈরিরও একটি মাধ্যম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 
মার্শাল আর্টে বাড়ে শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস: সেতুমন্ত্রী
নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি: ডা. জুবাইদা
কৃষির প্রতি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা জরুরি বলে মনে করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি: ডা. জুবাইদা
ঢাকায় গভীর রাতে আবাসিক হোটেলের ভেতর ম্যানেজারকে কুপিয়ে হত্যা
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে ওয়ারীর ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ হামলার ঘটনা ঘটে।
ঢাকায় গভীর রাতে আবাসিক হোটেলের ভেতর ম্যানেজারকে কুপিয়ে হত্যা
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ জন নেতাকর্মীসহ মোট ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় অস্ত্র, মাদক ও বিভিন্ন আলামতসহ তাদের গ্রেপ্তার করা হয়। 
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪
ঢাকায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫১৭
রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে পুলিশের মিরপুর বিভাগেই সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অভিযান পরিচালনা করা হয়। এই সময় ৫১টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপি জানায়, রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৪৭ জন, ওয়ারী বিভাগ ৮০ জন, মতিঝিল বিভাগ ৫৭ জন, তেজগাঁও বিভাগ ৭৬ জন, মিরপুর বিভাগ ১৪৬ জন, গুলশান বিভাগ ৪৫ জন উত্তরা বিভাগ ৪১ জন, গোয়েন্দা বিভাগ ৩ ও এসআরইউ একজনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল, চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৯ হাজার ১৫৮ পিস ইয়াবা, একটি বাস, ব্যাংকের তিনটি কার্ড, ১১টি মোবাইল ফোন, নগদ ১২ হাজার ৯৬৫ টাকা ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। আরটিভি/টিআর
ঢাকায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫১৭
আরও পড়ুন
কলাবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও এক জনের মৃত্যু
বারবার নিখোঁজ হওয়া পুলিশ কর্মকর্তাকে উদ্ধার
কলাবাগান থানার এসআই নিখোঁজ