ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ম্যানেজিং কমিটির শিক্ষক নিয়োগ প্রস্তাবে উদ্বিগ্ন শিক্ষা অধিকার সংসদ 

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১১:১১ পিএম
ম্যানেজিং কমিটির শিক্ষক নিয়োগ প্রস্তাবে উদ্বিগ্ন শিক্ষা অধিকার সংসদ । ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ’ (এনটিআরসিএ)-এর পরিবর্তে স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) হাতে ফিরিয়ে দেওয়ার প্রস্তাবকে অত্যন্ত উদ্বেগজনক বলে আখ্যায়িত করেছে ‘শিক্ষা অধিকার সংসদ’।

সংগঠনটি মনে করে, যোগ্যতাহীন বা অপ্রস্তুত কোনো কমিটির হাতে নিয়োগের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয় বিবেচনার ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। ফলে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং শিক্ষাব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও দুর্বল হয়ে পড়বে।

এক বিবৃতিতে শিক্ষা অধিকার সংসদের সদস্য সচিব এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন সরকারের প্রতি এই সিদ্ধান্ত স্থগিতের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

বিবৃতিতে বলা হয়, শিক্ষক নিয়োগ শিক্ষাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু বাংলাদেশের বহু অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান ম্যানেজিং কমিটির প্রাতিষ্ঠানিক সক্ষমতা, পেশাগত দক্ষতা এবং জবাবদিহিতা নেই। বহু ক্ষেত্রে এই কমিটিগুলো স্থানীয় রাজনৈতিক প্রভাব, ব্যক্তিস্বার্থ, আত্মীয়করণ ও নানা গোষ্ঠীগত স্বার্থের দ্বারা প্রভাবিত হয়। ফলে তাদের হাতে ক্ষমতা তুলে দিলে অযোগ্য ও কম যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগের পথ সুগম হবে।
এনটিআরসিএ-এর কাঠামোগত সংস্কারের দাবি

শিক্ষা অধিকার সংসদ স্পষ্ট করেছে যে, ম্যানেজিং কমিটির বিরোধিতা করার অর্থ এনটিআরসিএ-এর বর্তমান সীমাবদ্ধতাকে সমর্থন করা নয়। সংগঠনটির মতে, এনটিআরসিএ দীর্ঘদিন ধরে জটিল আমলাতান্ত্রিক প্রক্রিয়া, দীর্ঘসূত্রতা, অস্বচ্ছতা, দুর্নীতি ও প্রশাসনিক অদক্ষতার অভিযোগে অভিযুক্ত।

সংগঠনটি আরও জানিয়েছে, শিক্ষায় দুর্নীতি কমাতে হলে এনটিআরসিএ-কে বাতিল না করে একটি স্বাধীন, স্বচ্ছ, পেশাদার ও জবাবদিহিমূলক জাতীয় নিয়োগ কর্তৃপক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।

পরিস্থিতি উত্তরণে শিক্ষা অধিকার সংসদ সরকারের কাছে ৬টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেছে—

১. প্রস্তাব প্রত্যাহার: শিক্ষক নিয়োগের দায়িত্ব স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) হাতে হস্তান্তরের উদ্যোগ অবিলম্বে বাতিল করা।

২. স্বাধীন সংস্কার কমিশন: শিক্ষা বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এনটিআরসিএ-এর মৌলিক ও কাঠামোগত সংস্কার প্রক্রিয়া শুরু করা।

৩. ডিজিটালাইজেশন: দুর্নীতি ও অনিয়ম বন্ধে নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল ও স্বয়ংক্রিয় করা।

৪. স্বচ্ছতা নিশ্চিতকরণ: নিয়োগের মানদণ্ড, মেধাতালিকা, অপেক্ষমাণ তালিকা সহ সব সংক্রান্ত তথ্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা।

৫. স্বাধীন তদারকি: রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাবমুক্ত একটি তদারকি ও নিরীক্ষা ব্যবস্থা চালু করা।

৬. নির্দিষ্ট সময়সীমা ও অভিযোগ কেন্দ্র: নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ সম্পন্ন করা এবং আবেদনকারীদের জন্য কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা রাখা।

শিক্ষা অধিকার সংসদ সরকারকে জাতীয় স্বার্থ ও শিক্ষাব্যবস্থার গুণগত মান রক্ষা করতে স্কুল ম্যানেজিং কমিটির হাতে নিয়োগ ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত স্থগিত রেখে অবিলম্বে একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক সংস্কার প্রক্রিয়া শুরু করার জোরালো আহ্বান জানিয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
সোমবার (১২ অক্টোবর) রাত ১২টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকার মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। তবে চার ঘণ্টা পার হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তা হওয়ায় আগুনে নেভাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার সংবাদ পাওয়া যায়নি। এর আগে, তিনি বলেছিলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনে প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। আরটিভি/এমএ  
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
আরও পড়ুন
জাল সনদে শিক্ষক নিয়োগের অভিযোগে সুপার গ্রেপ্তার
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে এনটিআরসিএ’র বিশেষ পরীক্ষা নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
এনটিআরসিএ’র শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা হাইকোর্টে স্থগিত
এনটিআরসিএ’র প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ