ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ আগস্ট উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম, ঢাবির ২ শিক্ষার্থী আটক

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১২:২৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আটক নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই কর্মী। ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টার দিকে তাদের আটক করা হয়।

আটক দুই শিক্ষার্থী হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের মিরাজুল (২৪), এবং ফজলুর রহমান কাদের (২৪), সাংস্কৃতিক বিভাগের শিক্ষার্থী।

জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে দোয়েল চত্বর এলাকায় কয়েকজন খাবার বিতরণ করছিলেন। এ সময় সেখানে থাকা দুই ব্যক্তির কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা ছাত্রলীগের কর্মী বলে শিকার করেন।

আরও পড়ুন

ঢাবির প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, ভোররাতে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে। দুজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রব্বানী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
রাজধানীর যাত্রাবাড়ীতে ফ্লাইওভার থেকে দুর্বৃত্তদের নিক্ষেপ করা দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল বিস্ফোরণ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত অবরোধ ও লকডাউন বাস্তবায়নে রাজধানীর মোহাম্মদপুরে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) অফিসসহ ৫ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল বিস্ফোরণ
বাড্ডা লিংক রোডে বাসে আগুন
রাজধানী ঢাকার বাড্ডা লিংক রোডে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাড্ডা লিংক রোডে বাসে আগুন
রাজধানীতে দুই বাসে আগুন
রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রাজধানীতে দুই বাসে আগুন
ঢাকায় ফলের আড়তে আগুন
রাজধানীর উত্তরায় আগুনে পুড়েছে ফলের আড়তের ৩৫টি দোকান। এতে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও ৫৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে।
ঢাকায় ফলের আড়তে আগুন
আরও পড়ুন
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা 
মানিকগঞ্জে গাড়ি পোড়ানোর মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ধামরাইয়ে ককটেল-পেট্রোল বোমাসহ নিষিদ্ধ সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকির পর আমতলী প্রকৌশলীর কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা