ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা, প্রস্তুত জলকামান

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১০:১৫ এএম
জলকামান। ছবি: সংগৃহীত

আজ ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের কেউ ফুল দিতে আসেনি।

শনিবার (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে এমন চিত্র দেখা যায়। এলাকাটিতে পুলিশ ও র‍্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথের ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। ব্যারিকেডে ভিতরে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। পাশেই একটি জলকামানও প্রস্তুত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে জলকামানটি আনা হয়েছে বলে জানা গেছে।

ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যালে পাশেই জুতা মেরামতকারী মুচি সুকুমার বলেন, আমি এখানে দীর্ঘদিন ধরেই কাজ করছি। সকাল থেকে কেউ এখানে আসেনি। ফুল দিতেও আসেনি।

আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা জানান, আজ সকাল পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার ঘটেনি। তবে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। ৩২ নম্বর পশ্চিম পাশেও আইনশৃঙ্খলা বাহিনী অবস্থানও দেখা যায়। সেই পাশে র‍্যাবের উপস্থিতিও দেখা যায়।

তবে সাধারণ মানুষের চলাচল ও প্রবেশের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। সাধারণ মানুষকে ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনটি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এলাকাটি সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রিত রয়েছে। এবার ১৫ আগস্টকে কেন্দ্র করে সেই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও দৃশ্যমান হয়েছে।

আরও পড়ুন

সার্বিকভাবে, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যেই রয়েছে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে ওই বাসার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জয় প্রান্ত এ তথ্য জানান।
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। টানা কয়েকদিন ধরেই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে ঢাকার বায়ুমান। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে বিবাদের জেরে গুলি করে ও চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় বাবা ও ছেলে আহত হয়েছেন। গুলিবিদ্ধ বাবা সুমন আলী (৪৫) ও আহত ছেলে ফাহিমকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের
ঢাকার যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার সংলগ্ন এলাকায় দ্রুতগতির গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের
আরও পড়ুন
রাতেও ধানমন্ডি ৩২ নম্বরে উত্তেজনা
ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শিঙাড়া বিতরণ, বেধড়ক পিটুনি
ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে যুবলীগ কর্মী আটক
১৫ আগস্ট ঘিরে দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা