ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

রাতেও ধানমন্ডি ৩২ নম্বরে উত্তেজনা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৯:৪৩ পিএম
ধানমন্ডি ৩২ এ রাতেও চলছে মারামারি ও ধরপাকড়। ছবি: ভিডিও থেকে নেওয়া

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে এলাকায় দিনভর চরম উত্তেজনার পর রাতেও চলছে নিরবচ্ছিন্ন মারামারি ও ধরপাকড়।

শনিবার ( ১৫ আগস্ট) রাতে সরেজমিনে দেখা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে ধানমন্ডি ৩২ নম্বরে উপস্থিত হচ্ছেন ফুল দিতে এবং শ্রদ্ধা জানাতে। তবে সেখানে গিয়ে হামলা ও মারধরের শিকার হচ্ছেন তারা; আটকও হচ্ছেন অনেকে।

এর আগে, দিনেও শেখ মুজিবুর রহমানের বাসভবনের ধ্বংসাবশেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে পুলিশ ও জনতার হাতে কয়েকজন আটক হন। এখন পর্যন্ত পুলিশ অর্ণব দাস (টাঙ্গাইলের বাসিন্দা ও যুবলীগ কর্মী), নিপু মিয়া (দিনাজপুরের বাসিন্দা) এবং আলমাস নামে এক রিকশাচালককে হেফাজতে নিয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে অর্ণব দাসের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে তাকে আদালতেও পাঠানো হয়েছে।

আরও পড়ুন

বিশৃঙ্খলা এড়াতে ধানমন্ডি ৩২ নম্বরের ভেতরের সড়কগুলোতে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে, মিরপুর রোডের সংযোগস্থলগুলোতে উৎসুক জনতা এবং আইনশৃঙ্খলারক্ষী বাহিনীর সদস্যদের অবস্থানের কারণে এলাকাটিতে এখনও থমথমে ভাব বিরাজ করছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে ওই বাসার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জয় প্রান্ত এ তথ্য জানান।
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। টানা কয়েকদিন ধরেই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে ঢাকার বায়ুমান। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে বিবাদের জেরে গুলি করে ও চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় বাবা ও ছেলে আহত হয়েছেন। গুলিবিদ্ধ বাবা সুমন আলী (৪৫) ও আহত ছেলে ফাহিমকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের
ঢাকার যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার সংলগ্ন এলাকায় দ্রুতগতির গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের