
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ৭৮ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন- জাহাঙ্গীর (৩০), রিপন (২২) ও ফারুক (২৪)। এদের মধ্যে ফারুকের কাছ থেকে ৭৮ পিস ইয়াবা জব্দ করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/এমএম


