ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

১৮ বছর আগের যে মামলায় গ্রেপ্তার হলেন বিদিশা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১১:৫৭ এএম
বিদিশা সিদ্দিক। ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক ১৮ বছর আগের একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়েছেন। ওই মামলায় চলতি বছরের মে মাসে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০০৮ সালের ফেব্রুয়ারিতে দায়ের হওয়া একটি প্রতারণা মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা আসার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় চলতি বছরের ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার।

অভিযোগে বলা হয়, বারিধারায় একটি ফ্ল্যাট কেনার প্রয়োজন হওয়ায় পরিচিতজনের মাধ্যমে বিদিশার সঙ্গে যোগাযোগ করেন মোশাররফ হোসেন। ২০০১ সালের ১ জুলাই বিদিশা তাকে প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট দেখান এবং সেটি বিক্রির প্রস্তাব দেন। পরে ৮০ লাখ টাকায় ফ্ল্যাট বিক্রির চুক্তি হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, একই বছরের ১০ জুলাই বিদিশা বাদীকে বনানীর রজনীগন্ধা অফিসে ডেকে নেন। সেখানে তার মনোনীত ব্যক্তি ও বন্ধু আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দিতে বলা হয়। মোশাররফ হোসেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাওরান বাজার শাখার মাধ্যমে ওই টাকা পরিশোধ করেন। পরে উভয়ের মধ্যে বায়নানামা সম্পাদিত হয়।

চুক্তি অনুযায়ী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন নিয়ে বাকি টাকা পরিশোধের পর ফ্ল্যাটটি রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। ২০০২ সালের ১০ জুলাইয়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও তা বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বাদী।

মামলায় আরও বলা হয়, ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার জন্য চাপ দিলে বিদিশা টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। পরে ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি তিনি ৭২ লাখ টাকার একটি চেক দেন। তবে নির্ধারিত সময়ে ব্যাংকে চেকটি জমা দিলে হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় সেটি প্রত্যাখ্যাত হয়।

আরও পড়ুন

এরপর বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘ ১৮ বছর পর সেই মামলায় আদালতের দেওয়া সাজা ও গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাতে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িকতা, সাম্য, মানবতা, দেশপ্রেম ও মুক্তির চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মিলনায়তনে ‘আবর্তন’-এর নিবেদনে ‘চিরদিনের নজরুল’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবি নন; তিনি মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা, প্রেম ও স্বাধীনতার কবি। তার সাহিত্য ও সংগীত বাঙালির চেতনাকে যুগে যুগে আন্দোলিত করেছে। বর্তমান প্রজন্মের মাঝে নজরুলের মানবিক ও অসাম্প্রদায়িক দর্শন ছড়িয়ে দিতে সাংস্কৃতিক চর্চার পরিধি আরও বিস্তৃত করতে হবে। তিনি বলেন, নজরুল বর্ষ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের বিভিন্ন পর্যায়ে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নানা আয়োজন। এসব কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে নজরুলের সাহিত্য, সংগীত, দর্শন ও জীবনাদর্শের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, নজরুলের সৃষ্টিকে শুধু আনুষ্ঠানিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রজন্ম থেকে প্রজন্মে তা ছড়িয়ে দিতে হবে। তার সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা সমাজে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি নজরুলের জীবন ও কর্ম নিয়ে তরুণদের আরও বেশি গবেষণা, পাঠ ও সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।   আলোচনা সভা শেষে নজরুলের কবিতা, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।  অনুষ্ঠানে শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমী দর্শক-শ্রোতারা উপস্থিত ছিলেন। আরটিভি/এমএ
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে ওই বাসার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জয় প্রান্ত এ তথ্য জানান।
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। টানা কয়েকদিন ধরেই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে ঢাকার বায়ুমান। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
আরও পড়ুন
প্রতারণা মামলায় হাইকোর্টের জামিন পেলেন বিদিশা
বিদিশার জামিন নামঞ্জুর
গুলশানের রেস্টুরেন্ট থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার
হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড