ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

যাত্রাবাড়ী থানায় রিমান্ডে থাকা নারী আসামি নিয়ে চাঞ্চল্য, হঠাৎ গায়েব

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১১:৪৮ পিএম
রাজধানীর যাত্রাবাড়ী থানা। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানায় পুলিশ হেফাজত থেকে হত্যা মামলার রিমান্ডে থাকা এক নারী আসামি হঠাৎ গায়েব হয়ে যাওয়ায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) হত্যা মামলার আসামি মিতু আক্তার কৌশলে থানা হেফাজত থেকে গায়েব হয়ে যায়।

তবে ওয়ারী বিভাগের এডিসি (ডেমরা জোন) মহসিন মাসুদ বলেছেন, রিমান্ডে থাকা হত্যা মামলার ওই নারী আসামি কৌশলে থানা থেকে পালিয়ে গেছে। হত্যা মামলায় গ্রেপ্তার মিতু আক্তার তিন দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে আদালতে হাজির করার প্রস্তুতির সময় তিনি পুলিশি হেফাজত থেকে পালিয়ে যান।

আরও পড়ুন

পুলিশ সূত্র জানায়, পলাতক আসামিকে গ্রেপ্তারে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান ও তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে।

এদিকে, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে যাত্রাবাড়ী থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (লাইন ক্লোজ) করা হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত
‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ। বিমান জানায়, রিয়াদে তাদের নির্ধারিত ফ্লাইট বিজি-৩৩৯ এবং বিজি-৩৪০ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই ফ্লাইটগুলোর যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।  তারা জানায়, বিমান কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করছে এবং ফ্লাইটগুলোর সময়সূচি পরিবর্তন বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য আগামীকাল, ১১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বিমান আরও জানায়, এই অনাকাঙ্ক্ষিত বিঘ্ন এবং ফ্লাইট স্থগিতের ফলে যাত্রী ও তাদের পরিবারের যে গভীর অসুবিধার সৃষ্টি হয়েছে, তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।  ভুক্তভোগী যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা নিকটস্থ বিমান বিক্রয় কেন্দ্রে (সেলস অফিস) যেতে পারেন। পরবর্তী তথ্য পাওয়া মাত্রই তা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ও যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করা হবে। আরটিভি/এসআর
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত
বসিলার ৪০ ফুট খাল উদ্ধারে অভিযান শুরু, স্থানীয়দের মনে নতুন আশা
ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকার ৪০ ফুট খাল তার পুরনো রূপ ফিরে পেতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে বর্জ্য জমে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়া খালটির স্বাভাবিক রূপ ফিরিয়ে আনার লক্ষ্যে শনিবার (১০ অক্টোবর) থেকে সেখানে পাঁচ দিনব্যাপী এক পুনরুদ্ধার কর্মসূচি শুরু হয়েছে। 
বসিলার ৪০ ফুট খাল উদ্ধারে অভিযান শুরু, স্থানীয়দের মনে নতুন আশা
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার
তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দাম (৩৭) নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে তুরাগ থানাধীন খালপাড় ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দাম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের খুলনা জেলার ফুলতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তার সাদ্দামের বিরুদ্ধে খুলনা জেলার বিভিন্ন থানায় একাধিক রাজনৈতিক মামলা রয়েছে।  এর মধ্যে দিঘলিয়া ও ফুলতলা থানায় বিস্ফোরক দ্রব্য আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যা ছাড়াও হত্যাচেষ্টা, চুরি ও অন্যান্য অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলমান। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আরটিভি/এসআর
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার
জমিয়ে পরীক্ষা দিলেন নওসাদ, বেরিয়ে বুঝলেন সব গেছে ‘রসাতলে’
পরীক্ষা যেমন হওয়া উচিত, তেমনই হলো। কেন্দ্রে যাওয়া থেকে শুরু করে উত্তরপত্র জমা দেওয়া, সব আনুষ্ঠানিকতাও হলো। শুধু বাইরে গিয়ে বুঝা গেল পরীক্ষা স্থগিত। সদ্য দেওয়া পরীক্ষার প্রশ্নটি আগেই ফাঁস হয়ে গেছে। 
জমিয়ে পরীক্ষা দিলেন নওসাদ, বেরিয়ে বুঝলেন সব গেছে ‘রসাতলে’
ঢাকায় বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার থেকে আসা একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে।
ঢাকায় বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ার হত্যা মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার
কারামুক্ত আসামির ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি