ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হঠাৎ রাজধানীতে এলোপাতাড়ি গুলির নেপথ্যে কী

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪৮ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ বলছে, মাদকদ্রব্যের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরেই এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ তিনজন হলেন পথচারী আশা আক্তার (২০), পথচারী সিয়াম (১৮) ও চা বিক্রেতা আলমগীর (৩৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গেন্ডারিয়ার করাতীটোলা এলাকায় মাদকদ্রব্যের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় স্থানীয় বিএনপির ৪০ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য মো. মনির হোসেন ও তার ভাগিনা রাসেলের সঙ্গে অটো সজলের চাচা রাসেলের বিরোধ হয়।

একপর্যায়ে অটো সজলের চাচা রাসেলকে মারধরের অভিযোগ ওঠে। পরে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এরপর মনির হোসেনের কাছে থাকা একটি অবৈধ পিস্তল থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে অভিযুক্ত মনির হোসেন ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় আশপাশে থাকা তিনজন গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ সিয়ামের বুকের বাঁ পাশে গুলি লাগে। চা বিক্রেতা আলমগীরের মাথায় এবং আশা আক্তারের ডান পায়ে গুলি লাগে। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, গুলিবিদ্ধ তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আরও পড়ুন

এদিকে গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) রিপন বলেন, তারা গোলাগুলির ঘটনার খবর পেয়েছেন। কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানা গেছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে।

তিনি বলেন, কী কারণে এবং কেন এ ঘটনা ঘটেছে, তা বিস্তারিতভাবে তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
সোমবার (১২ অক্টোবর) রাত ১২টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকার মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। তবে চার ঘণ্টা পার হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তা হওয়ায় আগুনে নেভাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার সংবাদ পাওয়া যায়নি। এর আগে, তিনি বলেছিলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনে প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। আরটিভি/এমএ  
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
আরও পড়ুন
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ চারজন রিমান্ডে
রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদে‌শির প‌রিচয় জানালো সরকার
‘জেলে গেলেও পরোয়া নেই’, শিক্ষিকাকে গুলির পর বলেছিল ৬ বছরের শিশু
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজব, কান না দেওয়ার আহ্বান ডিএনসিসির