ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পরিকল্পিত আবাসন প্রকল্প ‘পাইন সিটি’, নজর কাড়ছে বিনিয়োগকারীদের

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০৮:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার সম্প্রসারিত আবাসন এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল পূর্বাচলকে কেন্দ্র করে নতুন নতুন আবাসন প্রকল্পের বিকাশ ঘটছে। এরই ধারাবাহিকতায় পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ ও ২৮ নম্বর সেক্টরের সংলগ্ন এলাকায় গড়ে উঠছে পরিকল্পিত আবাসন প্রকল্প পাইন সিটি, যা ধীরে ধীরে আবাসন ক্রেতা ও বিনিয়োগকারীদের নজর কাড়ছে।

প্রকল্প সংশ্লিষ্টদের মতে, কৌশলগত অবস্থান, পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম এবং দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যানের কারণে পাইন সিটিকে একটি সম্ভাবনাময় আবাসন প্রকল্প হিসেবে গড়ে তোলার কাজ চলছে। পূর্বাচল নতুন শহরের সম্প্রসারণ এবং আশপাশের অবকাঠামোগত উন্নয়নের ইতিবাচক প্রভাব ভবিষ্যতে এ প্রকল্পেও পড়বে বলে আশা করছেন তারা।

কর্তৃপক্ষ জানায়, প্রকল্পটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে ভবিষ্যৎ বাসিন্দারা একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব আবাসিক পরিবেশ পান। প্রশস্ত সড়ক, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, বিদ্যুৎ, গ্যাস, নিরাপদ পানি সরবরাহ এবং অন্যান্য প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ ছাড়া প্রকল্প এলাকায় সবুজায়ন, উন্মুক্ত স্থান সংরক্ষণ এবং বাসিন্দাদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকল্পনায় শিশুদের জন্য খেলার মাঠ, হাঁটার পথ, কমিউনিটি স্পেস, মসজিদ এবং অন্যান্য সামাজিক অবকাঠামো অন্তর্ভুক্ত রয়েছে।

আবাসন খাতের বিশ্লেষকদের মতে, পূর্বাচলকে ঘিরে সরকারি ও বেসরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে আশপাশের আবাসন খাতের সম্ভাবনা দিন দিন বাড়ছে। সড়ক যোগাযোগের উন্নয়ন এবং রাজধানীর সঙ্গে সহজ সংযোগের কারণে এ অঞ্চলে আবাসন ও বিনিয়োগ-উভয় ক্ষেত্রেই আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন

প্রকল্প কর্তৃপক্ষের দাবি, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং প্লট হস্তান্তর ও রেজিস্ট্রেশন কার্যক্রম পর্যায়ক্রমে সম্পন্ন করা হচ্ছে। এ কারণে ক্রেতাদের মধ্যে আস্থা বাড়ছে বলে তারা উল্লেখ করেন।

সংশ্লিষ্টরা জানান, পাইন সিটিকে একটি পূর্ণাঙ্গ আবাসিক কমিউনিটিতে রূপ দিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র, বাণিজ্যিক এলাকা, কমিউনিটি সেন্টার, ধর্মীয় স্থাপনা এবং পর্যাপ্ত সবুজ উন্মুক্ত স্থান নিশ্চিত করার উদ্যোগ রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিত নগরায়ণের বর্তমান ধারায় পূর্বাচলসংলগ্ন আবাসন প্রকল্পগুলোর গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ফলে অবস্থানগত সুবিধা এবং অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত থাকলে পাইন সিটিও ভবিষ্যতে একটি আকর্ষণীয় আবাসিক ঠিকানায় পরিণত হতে পারে।

তবে আবাসন বিশেষজ্ঞরা মনে করেন, যেকোনো প্রকল্পে বিনিয়োগের আগে সংশ্লিষ্ট ভূমির মালিকানা, সরকারি অনুমোদন, উন্নয়ন পরিকল্পনা এবং আইনগত নথিপত্র যাচাই করা উচিত। এতে বিনিয়োগ আরও নিরাপদ ও ঝুঁকিমুক্ত হবে।

প্রকল্প কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করে জানিয়েছেন, নির্ধারিত উন্নয়ন পরিকল্পনাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হলে পাইন সিটি একটি আধুনিক, সুপরিকল্পিত ও টেকসই আবাসিক নগরী হিসেবে গড়ে উঠবে। একই সঙ্গে এটি ভবিষ্যৎ বাসিন্দাদের জন্য উন্নত জীবনযাপনের পরিবেশ এবং বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি সম্ভাবনার একটি ঠিকানা হয়ে উঠবে বলে তাদের প্রত্যাশা।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। তবে চার ঘণ্টা পার হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তা হওয়ায় আগুনে নেভাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার সংবাদ পাওয়া যায়নি। এর আগে, তিনি বলেছিলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনে প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। আরটিভি/এমএ  
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
রাজধানীতে গৃহকর্মীর কাজ দেওয়ার প্রলোভনে ফ্ল্যাটে ডেকে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় রাসেল ওরফে নাগ রাসেল (২০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
আরও পড়ুন
ঢাকায় মানুষসহ ছিঁড়ে পড়ল সরকারি আবাসন প্রকল্পের লিফট  
রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু
রাজনৈতিক স্থিতিশীলতায় বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে : জেট্রো
বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী