ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

‘পেটের ব্যথা’ সইতে না পেরে নিজেকে শেষ করে দিলেন দুলাল

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পিএম
রাজধানীর পুরোনো ছবি

রাজধানীতে দুলাল খান (৫৯) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে লালবাগের শহীদনগর মন্দিরের গলি এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করে।

নিহত দুলাল খান শরীয়তপুরের পালং থানার কালিয়াখোলা গ্রামের মৃত চান খানের ছেলে।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সেলিম বলেন, আমরা খবর পেয়ে রাত দুইটার দিকে লালবাগের শহীদনগর মন্দির গলি এলাকার একটি বাসা থেকে দুলাল খানকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। হাসপাতালে নেওয়ার পর রাত সোয়া তিনটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারি, দুলাল খান দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। পাইলসসহ নানা রোগ ছিল তার। রোববার পেটের ব্যথায় অসহ্য হয়ে নিজ ঘরের জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন তিনি।

লালবাগ থানার এই এসআই বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দক্ষিণ ঢাকার উন্নয়নে ১ হাজার ৭৪ কোটি টাকার প্রকল্প
পরিকল্পিত, আধুনিক ও নাগরিকবান্ধব দক্ষিণ ঢাকা গড়ার লক্ষ্যে বড় পরিসরের উন্নয়ন কর্মযজ্ঞ সামনে রেখে এগোচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। 
দক্ষিণ ঢাকার উন্নয়নে ১ হাজার ৭৪ কোটি টাকার প্রকল্প
চুরি হওয়া টাকার নম্বর ধরে গ্রিলকাটা চোর চক্র গ্রেপ্তার
টাকা ও স্বর্ণালংকার চুরির পরদিন মোহাম্মদপুরে একটি দোকানে নতুন ৫০০ ও ২০০ টাকার নোটে কেনাকাটা এবং বন্ধক রাখা মোবাইল ফোন ছাড়িয়ে নেওয়ার তথ্য ধরে একটি চক্রকে শনাক্ত করেছে পুলিশ।
চুরি হওয়া টাকার নম্বর ধরে গ্রিলকাটা চোর চক্র গ্রেপ্তার
হঠাৎ রাতে সরকারি কোয়ার্টার থেকে ভেসে আসে তরুণীর চিৎকার, অতঃপর...
রাজধানীর আজিমপুরে সরকারি কোয়ার্টারে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক নারীসহ দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
হঠাৎ রাতে সরকারি কোয়ার্টার থেকে ভেসে আসে তরুণীর চিৎকার, অতঃপর...
ঢাকায় বাসে আগুন দিল যুবলীগ কর্মী, জনতার হাতে ধরা
রাজধানীর লালবাগ থানার আজিমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় আমিনুল ইসলাম শাওন (৩২) নামে এক যুবলীগ কর্মীকে  আটক করেছে পুলিশ। 
ঢাকায় বাসে আগুন দিল যুবলীগ কর্মী, জনতার হাতে ধরা
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের পর মুখ খুললেন সেই গাড়িচালক
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের সন্দেহ প্রকাশ করেছেন তার মামা ওবায়দুর রহমান।
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের পর মুখ খুললেন সেই গাড়িচালক
আরও পড়ুন
দক্ষিণ ঢাকার উন্নয়নে ১ হাজার ৭৪ কোটি টাকার প্রকল্প
ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল
রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, সকালে সামনে এলো ‘চরম সত্য’ 
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষ