ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ধানমন্ডিতে পরপর ককটেল বিস্ফোরণ, আটক ৩ 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আনুমানিক দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

একটি সূত্রে জানা যায়, নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের কয়েকজন জড়ো হয়ে এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছেন। তবে এ বিষয়ে ধানমণ্ডি পুলিশ বলছে, বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ওমর ছানি‌ গ্রেপ্তার
রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চা‌লি‌য়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি মো. ওমর ছানি‌কে (২৭) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ওমর ছানি‌ গ্রেপ্তার
চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস
চিকিৎসকদের রাজনৈতিকভাবে পরিচিত হওয়ার উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। 
চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪৭৮ জন ধরা, শীর্ষে মিরপুর
শনিবার (১৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪৭৮ জন ধরা, শীর্ষে মিরপুর
ঢাকা নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার ও সংরক্ষণ করা হচ্ছে শতাধিক খাল-পুকুর  
নগরায়ণের বিস্তার, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, অবৈধ দখল ও ভরাটের কারণে একের পর এক হারিয়ে গেছে ঢাকা শহরের অসংখ্য খাল, পুকুর ও প্রাকৃতিক জলাধার। এমন পরিস্থিতিতে ঢাকার দুই সিটি করপোরেশনের মাধ্যমে রাজধানীর ৫৬টি খাল ও ৬২টি পুকুর অবৈধ দখলমুক্ত করে পুনরুদ্ধার ও সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার।
ঢাকা নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার ও সংরক্ষণ করা হচ্ছে শতাধিক খাল-পুকুর  
কল্যাণপুরে ৫-৬টি ককটেল বিস্ফোরণ, পালানোর সময় গ্রেপ্তার ১
রাজধানীর মিরপুরের কল্যাণপুরে ৫-৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ককটেল নিক্ষেপ করে মোটরসাইকেলে পালানোর সময় জাহাঙ্গীর (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে ট্রাফিক মিরপুর জোনের পুলিশ।
কল্যাণপুরে ৫-৬টি ককটেল বিস্ফোরণ, পালানোর সময় গ্রেপ্তার ১
আরও পড়ুন
চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকের শাখায় আ.লীগের ককটেল বিস্ফোরণ
ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলা, আহত যুবক
ধানমন্ডি ৩২ নম্বরে দুই ককটেল উদ্ধার, পাওয়া গেল চিরকুট
১২ ককটেল বিস্ফোরণের পর বাসে আগুন নিষিদ্ধ ছাত্রলীগের