ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুরের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন, মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), মো. জিহাদ হাসান (২১) ও মো. রাবিব (২০)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম। তিনি জানান, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় কার্যালয়ের বিভিন্ন সামগ্রী ও টিকাদানের সরঞ্জাম লুট করা হয়েছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহআলী থানায় মামলা করেন। মামলায় মিরপুরের বিএনপি নেতা হানিফ মিয়াকে নামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলায় অনধিকার প্রবেশ, চুরি, হুমকি এবং দেড় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতারের অভিযোগ, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত ২৫০ জনের বেশি লোক রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালান। তাঁরা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে স্থাপনায় ভাঙচুর ও লুটপাট করেন। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলা হয়।

হামলাকারীরা জমিটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লি.’ লেখা একটি সাইনবোর্ডও লাগিয়ে দিয়ে যায় বলে অভিযোগ করেছে রাড্ডা।

নাসরিন আখতার বলেন, মিরপুর ১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রায় ৫০ বছর ধরে দরিদ্র ও অসহায় মা ও শিশুদের বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতিসেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে। তার দাবি, ঘটনাটি সাধারণ ডাকাতি বা হামলা নয়; পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে ওই বাসার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জয় প্রান্ত এ তথ্য জানান।
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। টানা কয়েকদিন ধরেই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে ঢাকার বায়ুমান। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে বিবাদের জেরে গুলি করে ও চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় বাবা ও ছেলে আহত হয়েছেন। গুলিবিদ্ধ বাবা সুমন আলী (৪৫) ও আহত ছেলে ফাহিমকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
আরও পড়ুন
রাড্ডায় ভাঙচুর, জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার
হাসপাতাল ‘ব্যবস্থাপককে’ বস্তায় ভরে টেনে নেওয়ার ভিডিও ভাইরাল, যা জানা গেল
ঢাকায় অস্ত্র-গুলিসহ শ্যুটার জাকির গ্রেপ্তার