ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

‘হাফ প্যান্ট’ পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে বাধা, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ এএম
ছবি: সংগৃহীত

সকালের শরীরচর্চা শেষে টি-শার্ট ও হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেন। পোশাক ‘অশালীন’ উল্লেখ করে তাকে মেট্রো স্টেশনে প্রবেশে বাধা দেওয়া হয়। পরে প্রায় ৪০ মিনিট অপেক্ষার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাকে মেট্রোরেলে যাতায়াতের অনুমতি দেওয়া হয় বলে দাবি করেছেন তিনি।

সাজ্জাদ হোসেন জানান, তিনি প্রায় ১০ বছর ধরে ম্যারাথন ও আল্ট্রাম্যারাথনের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। পাশাপাশি নিজেও নিয়মিত দৌড়ান। ঢাকার বিভিন্ন পার্কে ভোরবেলা অ্যাথলেটদের প্রশিক্ষণ দেন তিনি।

ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন সাজ্জাদ। সেখানে তাকে মেট্রো স্টেশনে দায়িত্বরত এক পুলিশ সদস্যের সঙ্গে কথা বলতে দেখা যায়।

ভিডিওতে জাকির নামে এক পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, দাঁড়ান, একটু চুলটা ঠিক করি। এরপর সাজ্জাদ হোসেন হাফপ্যান্ট পরে স্টেশনে প্রবেশে বাধা দেওয়ার কারণ জানতে চান।

জবাবে ওই পুলিশ সদস্য বলেন, আপনাকে বলা হয়েছে, আপনি একটু শালীনতার সঙ্গে যান। এটা একেবারে পুরোপুরি শালীনতার মধ্যে পড়ে না।

এ সময় সাজ্জাদ প্রশ্ন করেন, কোনটা শালীনতা, কোনটা শালীনতা না, সেটি কি আপনার নিয়মে লেখা আছে?

জবাবে ওই পুলিশ সদস্য বলেন, এটা দেখা আমার দায়িত্ব।

সাজ্জাদ হোসেনের ভাষ্য, সকালে রমনায় প্রশিক্ষণ করানোর পর ফার্মগেটে একটি কাজে যান তিনি। পরে বিজয় সরণিতে যাওয়ার জন্য ফার্মগেট মেট্রো স্টেশনে পৌঁছে টিকিট কাটেন। স্টেশনে প্রবেশের সময় দায়িত্বরত এক পুলিশ সদস্য তাকে থামিয়ে পোশাক নিয়ে আপত্তি জানান।

সাজ্জাদের অভিযোগ, ওই পুলিশ সদস্য তাকে বলেন, এই সব কী ড্রেস পরেন, এই সব অশালীন ড্রেস পরে মেট্রোতে ঢোকা যাবে না।

তখন তিনি নিজেকে একজন রানিং কোচ হিসেবে পরিচয় দিয়ে জানান, প্রশিক্ষণ শেষে পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য মেট্রোরেল ব্যবহার করছেন। হাফপ্যান্ট পরে মেট্রোরেলে যাতায়াত নিষিদ্ধ এমন কোনো নিয়ম থাকলে তা দেখানোর অনুরোধও করেন তিনি।

সাজ্জাদের দাবি, সেখানে থাকা আরও দুই পুলিশ সদস্যও তার পোশাক নিয়ে আপত্তি জানান। তাদের একজন তাকে ট্রাউজার পরে আসতে বলেন। এমনকি হাফপ্যান্ট খুলে রেখে ট্রাউজার পরে আসার কথাও বলা হয় বলে অভিযোগ করেন তিনি।

এভাবে তাকে প্রায় ৪০ মিনিট সেখানে দাঁড় করিয়ে রাখা হয় বলে দাবি সাজ্জাদের।

তিনি আরও অভিযোগ করেন, মেট্রোরেলের কন্ট্রোল বোর্ডের একজন নারী কর্মকর্তাও তার পোশাক নিয়ে প্রশ্ন করেন। ওই কর্মকর্তা তার ছবি তুলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে যান। পরে মেট্রোরেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর তাকে মেট্রোরেলে যাতায়াতের অনুমতি দেওয়া হয়।

ঘটনার বিষয়ে সাজ্জাদের অভিযোগ, মেট্রোরেলে হাফপ্যান্ট পরে প্রবেশের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিষেধাজ্ঞা থাকলে তা স্পষ্টভাবে জানানো উচিত। তবে পোশাকের কারণে তাকে দীর্ঘ সময় আটকে রাখার ঘটনায় তিনি হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করেন।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এআই দিয়ে নারী সেনাসদস্য সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, অতঃপর...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এআই দিয়ে নারী সেনাসদস্য সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, অতঃপর...
ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসকের
ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় দায়িত্ব নেওয়ার কথা ছিল পরদিন। প্রস্তুতিও ছিল। তবে সেই দায়িত্ব আর পালন করা হলো না।
ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসকের
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
সোমবার (২৮ সেপ্টেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
রাজধানীতে ৩৫ লাখ টাকার জাল নোট জব্দ, আটক ২ 
রাজধানীর যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি দল।
রাজধানীতে ৩৫ লাখ টাকার জাল নোট জব্দ, আটক ২ 
দুই লাখ টাকায় বেঁচে যেতে পারে লামিয়ার জীবন 
ডাক্তার জানালেন, সামনে উপায় দুটি— হয় অপারেশন, নয় মৃত্যু। আর অপারেশন করতে লাগবে দুই লাখ টাকা। বর্তমান যুগে টাকার অংকটা কম শোনালেও লামিয়ার বেকার হয়ে পড়া বাবার জন্য এই অর্থ জোগাড় সুউচ্চ পর্বত জয় করার সমান।
দুই লাখ টাকায় বেঁচে যেতে পারে লামিয়ার জীবন 
আরও পড়ুন
মেট্রোরেলে নতুন ৩ রুট একনেকে অনুমোদন
হঠাৎ বন্ধ মেট্রোরেল
এবার ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল
মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল