
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ২০২৬-২০২৭ অর্থবছরে ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের জন্য আবেদন আহ্বান করেছে। প্রতিষ্ঠানটির এমআরটি ট্রেনিং সেন্টারের অধীনে নির্ধারিত সুপারভাইজারের তত্ত্বাবধানে পরিচালিত হবে এ ইন্টার্নশিপ। এ সময় ইন্টার্নদের দেওয়া হবে নির্ধারিত ভাতা। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ অক্টোবরের মধ্যে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এক নজরে বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)
পদের নাম: ইন্টার্ন
পদসংখ্যা: ২টি
আবেদনের যোগ্যতা:
# আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
# স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অথবা
অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েও আবেদন করা যাবে। তবে প্রার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।
# স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রি অর্জনের ২ বছরের মধ্যে আবেদন করতে হবে।
# একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।
# আবেদনকারী অন্য কোনো কর্মে নিয়োজিত থাকলে নিয়োগদাতার অনাপত্তি সনদ দাখিল করতে হবে।
ইন্টার্নশিপ ভাতা: ইন্টার্নশিপ চলাকালীন মাসিক ১০,০০০ টাকা হারে ইন্টার্নশিপ ভাতা প্রদান করা হবে। ইন্টার্নশিপ ভাতা ব্যতীত অন্য কোনো ভাতা/সুবিধা প্রদান করা হবে না প্রার্থীদের।
আবেদন করার নিয়ম :
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণের পর দরকারি কাগজপত্রসহ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পাঠাবেন ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, ডিএমটিসিএল প্রশিাসনিক ভবন, লেভেল-৫, এমআরটি লাইন ৬ ডিপো, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর ১৫-১৬, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা ১২৩০ বরাবর পাঠাতে হবে। আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: আগামী ৫ অক্টোবর ২০২৬
আরটিভি/এমএ
-1795329063-417165_1795329129.jpg)

-1795327805-417160_1795327843.jpg)

-1795325590-417149_1795325846.jpg)