ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

‘ঢাকার সব স্থানে হকার বসতে দেওয়া হবে না’

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৪ এএম
ছবি: সংগৃহীত

ঢাকা নগরীর সব স্থানে হকারদের বসতে দেওয়া হবে না, আইন অমান্য করে পুনরায় কোনো দোকানপাট গড়ে তোলা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

সোমবার (৫ অক্টোবর) দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক সেগুনবাগিচায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত উচ্ছেদ, দখলমুক্তকরণে অভিযান পরিচালনা ও পরবর্তী সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে তিনি গণমাধ্যমে এ মন্তব্য করেছেন।

ডিএসসিসি প্রশাসক

এ সময় তিনি বলেন, ‘ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে সরকার কাজ করছে। তাই উচ্ছেদ হবার পর আবার সড়ক দখলের পায়তারা করলে মালামাল ক্রোক, জব্দ করা হবে, পাশাপাশি মামলা হবে সিটি করপোরেশন পক্ষ থেকেও।’

সবশেষে জানান, সুন্দর, আধুনিক নগর গড়ে তুলতে যা যা করা দরকার তা করবে সিটি করপোরেশন। আর এবিষয়ে নানাবিধ উদ্যোগও হাতে রয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে পুলিশ
বার্তায় বলা হয়, ঢাকার প্রগতি সরণিতে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল এগারোটায় একাধিক বোমা হামলা করা হবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে পুলিশ
এবার ঢাকা দখলে নেওয়ার হুমকি অটোরিকশা চালকদের
প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের সুযোগ না দিলে পুরো রাজধানীর রাজপথ দখলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অটোরিকশা মালিক ও চালকরা।
এবার ঢাকা দখলে নেওয়ার হুমকি অটোরিকশা চালকদের
রাজধানীর আদাবরে ফিজিওথেরাপি সেন্টারে আগুন
রাজধানীর আদাবরের বাইতুল আমান হাউজিং এলাকায় একটি ফিজিওথেরাপি সেন্টারের কিচেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (৫ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বাইতুল আমান হাউজিংয়ের ১৪ নম্বর রোডে অবস্থিত এসকে টাওয়ারের ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি সেন্টারের কিচেনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কচি জাহিদুল ইসলাম জানান, কিচেনে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আরটিভি/এসকে
রাজধানীর আদাবরে ফিজিওথেরাপি সেন্টারে আগুন
পুলিশি হয়রানি বন্ধের দাবিতে প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের অবরোধ
পুলিশি হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে কয়েকশ চালক সড়কে অবস্থান নেন। অবরোধের কারণে প্রেসক্লাব ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। অনেককে যানবাহন ছেড়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়। অবরোধ চলাকালে রিকশাচালকরা ‘পুলিশি হয়রানি বন্ধ করো’ এবং ‘যেখানে রাস্তা, সেখানে অটোরিকশা চলবে’সহ বিভিন্ন স্লোগান দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধে অংশ না নিয়ে রাজধানীর অন্যান্য সড়কে রিকশা চালিয়ে যাওয়ায় কয়েকজন চালকের অটোরিকশার ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেন আন্দোলনকারীরা। এক রিকশাচালক সাংবাদিকদের বলেন, রাস্তায় চলার সময় পুলিশ তাদের আটক করে ১ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত জরিমানা বা টাকা আদায় করে। এ ধরনের ‘পুলিশি হয়রানি’ বন্ধের দাবি জানান তিনি। প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এর আগে তারা একটি প্রতিবাদ মিছিল করেন। অবরোধ শেষ হওয়ায় বর্তমানে পল্টন মোড় থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আরটিভি/এসকে
পুলিশি হয়রানি বন্ধের দাবিতে প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের অবরোধ
রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা, তিন কিশোরের নির্মমতার নেপথ্যে কী?
রাজধানীর দারুস সালামের গাবতলী এলাকায় রিকশাচালককে ঘিরে ধরে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিন কিশোরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রথমে হাসি-ঠাট্টা ও কথাবার্তার মধ্যেই ওই রিকশাচালককে ঘিরে ধরে তারা। পরে তর্কাতর্কি থেকে শুরু হয় মারধর। একপর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তিনজন। বুধবার (৩০ সেপ্টেম্বর) দারুস সালামের বাগবাড়ি এলাকার একটি চায়ের দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ফারফিন, জিহাদ ও সাঈদ নামে তিন কিশোর চায়ের দোকানে আসে। কিছুক্ষণ পর সেখানে খেতে আসেন রিকশাচালক ইমন। একপর্যায়ে তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। পরে তা গড়ায় কথা-কাটাকাটিতে। হঠাৎ ইমনকে ঘিরে ধরে তিন কিশোর। শুরু হয় চড়-থাপ্পড় ও মারধর। কয়েক মিনিট ধরে তাকে মারধর করা হলেও আশপাশে থাকা কেউ তাদের থামাতে এগিয়ে আসেননি। একপর্যায়ে ইমনকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় রিকশার ওপরই মারা যান ইমন। পরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে অজ্ঞাত হিসেবে রাখা হয় তার মরদেহ। ইন্টারনেটে ছবি দেখে ছেলেকে শনাক্ত করেন ইমনের মা মোছাম্মদ কাকলী। তিনি বলেন, দারুস সালাম থানা থেকে ঠিকানা দিয়ে জানানো হয়, ইমন সোহরাওয়ার্দী হাসপাতালে আছে। ৩০ সেপ্টেম্বর রাতে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। নিহতের চাচা মোহাম্মদ স্বপন জানান, ইমনের সঙ্গে কারও শত্রুতা ছিল না। কারও সঙ্গে কোনো লেনদেনের বিরোধও ছিল না। তিনি ব্যবসা ও বিভিন্ন কাজ করতেন। ঘটনার পরপরই তদন্তে নামে ডিবি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিন কিশোরকে শনাক্ত করা হয়। পরে ঢাকা, ভোলা ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবির তদন্তে বেরিয়ে আসে, ঘটনার দিন পার্টি শেষে ফারফিন ও জিহাদ রাস্তায় ইমনকে দাঁড় করিয়ে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। তার দেওয়া উত্তর পছন্দ না হওয়ায় একপর্যায়ে তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে তারা। এরপরই ঘটে হত্যাকাণ্ড। ডিএমপির মিরপুর বিভাগের ডিসি রাকিব খান জানান, ঘটনার সঙ্গে জড়িত সাঈদের সেদিন জন্মদিন ছিল। জন্মদিনের অনুষ্ঠান শেষ হওয়ার পর আবার তিনজন একসঙ্গে দেখা করে। তখন অন্য দুজন সাঈদকে ঘটনাটি জানায়। পুলিশের ভাষ্য, ঘটনার দুই দিন আগে সাঈদ ফুটপাত থেকে ৬৫০ টাকা দিয়ে একটি সুইচগিয়ার ছুরি কিনেছিল। সেই ছুরি কেনা এবং নিজেকে ‘গুরুত্বপূর্ণ’ ভাবার মানসিকতা কিশোরদের এমন নির্মম আচরণের পেছনে ভূমিকা রেখেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে সবচেয়ে উদ্বেগের বিষয়, কোনো বড় ধরনের বিরোধ বা পূর্বশত্রুতা ছাড়াই সামান্য কথাকাটাকাটি থেকে একজন মানুষকে হত্যা করা হয়েছে। তদন্তকারীদের মতে, কিশোরদের মধ্যে সহিংসতার প্রতি ভয় কমে যাওয়া, অস্ত্র বহনের প্রবণতা এবং অপরাধকে ‘অ্যাডভেঞ্চার’ হিসেবে দেখার মানসিকতা এমন ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে। একজন রিকশাচালকের প্রাণ গেল কয়েক মিনিটের উচ্ছৃঙ্খলতায় আর এই হত্যাকাণ্ড নতুন করে প্রশ্ন তুলেছে, কিশোরদের হাতে অস্ত্র পৌঁছাচ্ছে কীভাবে, আর সামান্য বিরোধেই কেন জীবন কেড়ে নেওয়ার মতো নির্মমতা তৈরি হচ্ছে? আরটিভি/এসকে
রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা, তিন কিশোরের নির্মমতার নেপথ্যে কী?
আরও পড়ুন
জবিতে ‘ফ্যাসিবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা 
রাশেদ খানের হস্তক্ষেপে নিয়োগ পাচ্ছেন ‘বসতভিটা না থাকা’ সেই প্রার্থী
বসতভিটা না থাকায় নিয়োগে বাদ পড়লেন ইবি শিক্ষার্থী
মা ইলিশ ধরলে মিলবে কঠিন শাস্তি