ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

পায়ুপথে তিন ‘সোনার ডিম’ নিয়ে ঢাকায় নামলেন যাত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে তল্লাশি করে তার পায়ুপথে বিশেষ কৌশলে লুকানো সোনার পেস্ট ভর্তি তিনটি ডিম পেয়েছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

উদ্ধার করা তিনটি ডিমে সোনার পেস্টের মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি৯-৫১৮ ফ্লাইটে ঢাকায় এসে নামেন ওই যাত্রী।

ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা যায়, সোনা চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করছিল প্রিভেন্টিভ টিম। নজরদারির একপর্যায়ে ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় যাত্রী আরমান উদ্দিন সিদ্দিকীকে তল্লাশি করে কাস্টমস টিম। অভিযানকালে তার পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট সদৃশ পদার্থ পাওয়া যায়। পরে এগুলো সোনা বলে শনাক্ত করা হয়। তিনটি ডিমে থাকা সোনার পেস্টের প্রতিটির ওজন প্রায় ৪৩০ গ্রাম করে। সব মিলিয়ে ওজন ১ হাজার ২৯০ গ্রাম।

কাস্টমসের তথ্য অনুযায়ী, উদ্ধার করা সোনা বিশুদ্ধতা ২৪ ক্যারেট। স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী ডিম্বাকৃতির পেস্টগুলো পরিশোধন করা হলে আনুমানিক ১ হাজার গ্রাম বা ১ কেজি সোনা পাওয়া যেতে পারে। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

এ ঘটনায় যাত্রী আরমান উদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার ধানমন্ডিতে ফ্ল্যাটে আগুন, মা-ছেলের মৃত্যু
এ ঘটনায় দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ঢাকার ধানমন্ডিতে ফ্ল্যাটে আগুন, মা-ছেলের মৃত্যু
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ২৯৯ জন ধরা
শনিবার (২১ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ২৯৯ জন ধরা
ঢাকায় পুলিশের চেকপোস্টে ৪ ককটেলসহ গ্রেপ্তার ১
শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ঢাকায় পুলিশের চেকপোস্টে ৪ ককটেলসহ গ্রেপ্তার ১
ঢাকায় আজ জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
রাজধানী ঢাকায় আজ (২১ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ঢাকায় আজ জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
ঢাকায় নিষিদ্ধ কৃষক লীগের এক নেতা গ্রেপ্তার
শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকায় নিষিদ্ধ কৃষক লীগের এক নেতা গ্রেপ্তার
আরও পড়ুন
ঢাকার ধানমন্ডিতে ফ্ল্যাটে আগুন, মা-ছেলের মৃত্যু
যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে ঢাকার দূতাবাসের সতর্কতা
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ২৯৯ জন ধরা
ঢাকায় পুলিশের চেকপোস্টে ৪ ককটেলসহ গ্রেপ্তার ১