ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

ঢাকায় বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার থেকে আসা একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটির জরুরি অবতরণের কারণে ঢাকায় প্লেন ওঠানামা বন্ধ রয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে বলে জানা গেছে।

বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬-এর উড়োজাহাজটির রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই । উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির একটি চাকা বিচ্ছিন্ন হওয়ার তথ্য পেয়ে ঢাকার টাওয়ারে জরুরি বার্তা পাঠান পাইলট।

জরুরি অবতরণের আগে উড়োজাহাজটির জ্বালানি কমিয়ে ওজন হ্রাস এবং বিমানবন্দরে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করার জন্য পাইলটকে আকাশে চক্কর দিতে হয়।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে কয়েকবার চক্কর দেয়। এ সময় এটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল।

এদিকে জরুরি অবতরণের প্রস্তুতি হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সাময়িকভাবে উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেওয়া হয়।

ঢাকা টাওয়ারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বিকাল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়েটি বন্ধ ছিল। এ সময় সব ধরনের ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ স্থগিত রাখা হয়।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় রানওয়েতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় উদ্ধার ও জরুরি সেবার দল প্রস্তুত রাখা হয়। পরে পাইলট উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান।

বিমান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি।

আরটিভি/এমএ


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪
সাংবাদিকদের জেরার মুখে ওই নারী নিজের অবস্থান পাল্টে দাবি করেন, তিনি অসুস্থ (জ্বরে আক্রান্ত) এবং তাকে কেবল একটি ‘সাধারণ প্রতিবাদ কর্মসূচির’ কথা বলে শিল্পকলা একাডেমির সামনে নেওয়া হয়েছিল। রবীন্দ্রনাথের ছবিতে কালি দিতে হবে— এমন বিষয় তিনি আগে থেকে জানতেন না।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নীলক্ষেতে চাকরিপ্রত্যাশীদের অবরোধ
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নীলক্ষেতে চাকরিপ্রত্যাশীদের অবরোধ
রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস আটক
ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক হয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াস।
রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস আটক
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্য ও আলামত উদ্ধারসহ ৪০টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির বিভিন্ন বিভাগ ও বিশেষায়িত ইউনিট একযোগে এই অভিযান পরিচালনা করে। ডিএমপি সূত্র জানায়, অভিযানে সর্বোচ্চ মিরপুর বিভাগ থেকে ৯০ জন এবং মতিঝিল বিভাগ থেকে ৮২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তেজগাঁও বিভাগে ৭৯, ওয়ারী বিভাগে ৭৫, লালবাগ বিভাগে ৫৯, গুলশান বিভাগে ৪৭, উত্তরা বিভাগে ৪৩, রমনা বিভাগে ৩৬, গোয়েন্দা বিভাগে (ডিবি) ১১ এবং সিটিটিসি ইউনিট ১ জনকে গ্রেপ্তার করে। অভিযানকালে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৭৫ কেজির বেশি গাঁজা, ১ হাজার ৪৪২ পিস ইয়াবা, ৭ গ্রাম হেরোইন ও ২ ক্যান বিয়ার। পাশাপাশি ১টি কাভার্ডভ্যান, ২টি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৪০০ টাকা উদ্ধারসহ একজন ভিকটিমকে উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন। আরটিভি/টিআর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে
প্রতিদিনই কেনাকাটা করতে আমরা কোথাও না কোথাও গিয়ে থাকি। অনেক ভোগান্তি শেষে কোথাও গিয়ে দেখলেন, সেখানকার কার্যক্রম বন্ধ, তখন কাজ তো হলোই না বরং সময় নষ্ট।
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে
আরও পড়ুন
ভাড়ায় ডাকাতি করতে বিমানে দেশে, কাজ শেষে ফেরেন ইউরোপে
রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ৩
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে
‘ম্যাজিস্ট্রেট নওশাদ’ এখনও শাহজালাল বিমানবন্দরেই আছেন