ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধরের ঘটনায় যুবক আটক, পুলিশ সদস্য প্রত্যাহার

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩২ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। একই ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত থেকেও কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগে ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হাইকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ধানমন্ডির মীনা বাজার এলাকা থেকে খালিদকে আটক করা হয়। পরে তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, সোমবার(১২ অক্টোবর) দুপুরে ধানমন্ডির সাতমসজিদ রোডে বাংলাদেশ আই হসপিটালের বিপরীতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামের এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর অভিযোগ ওঠে খালিদের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, শহীদ আবদুল্লাহ মানসিক রোগে আক্রান্ত।

ঘটনার দিন এক তরুণীকে (২৩) শ্লীলতাহানির অভিযোগ ওঠে শহীদ আবদুল্লাহর বিরুদ্ধে। ওই অভিযোগের জেরে খালিদ তাকে চড়-থাপ্পড় ও লাথি মারেন এবং কান ধরে ওঠবস করান বলে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। একপর্যায়ে মারধরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক খালিদ একটি বেসরকারি প্রতিষ্ঠানে গ্রাফিকস ডিজাইনার হিসেবে কাজ করেন।

অভিযোগকারী তরুণী জানান, শহীদ আবদুল্লাহ তাকে ‘ব্যাড টাচ’ করেন। এ সময় ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করতে অনীহা প্রকাশ করেন বলে তার অভিযোগ। পরে তিনি মুঠোফোনে এক স্বজনকে ডেকে আনেন। ওই স্বজন ঘটনাস্থলে এসে শহীদ আবদুল্লাহকে মারধর করেন।

তরুণীর দাবি, এখন তার স্বজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে, অথচ শ্লীলতাহানির অভিযোগের সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা নীরব ছিলেন। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে প্রশ্নও তুলেছেন তিনি।

তরুণী আরও বলেন, স্বজনকে আটকের খবর পেয়ে বুধবার সকালে তিনি ধানমন্ডি থানায় যান। সেখানে তাকে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল না হলে এমন ঘটনা ঘটত না। যে আইডি থেকে ভিডিওটি ছড়ানো হয়েছে, সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা করার কথাও জানান তিনি। একই সঙ্গে স্বজনের মুক্তি দাবি করেন ওই তরুণী।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, এএসআই আবদুল হাইকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাস্থলে তার দায়িত্ব ছিল। তবে সেখানে উপস্থিত অন্য দুই পুলিশ সদস্য পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (দাঙ্গা দমন বিভাগ) সদস্য হওয়ায় তাদের বিষয়ে তিনি কিছু জানেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক যুবক ক্ষুব্ধ হয়ে গালাগাল করতে করতে ওই ব্যক্তিকে থাপ্পড় ও লাথি মারছেন। এ সময় ঘটনাস্থলে পথচারীদের ভিড় জমে। তাদের কেউ কেউ দাঁড়িয়ে ঘটনা দেখছিলেন, আবার কেউ মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন।

ভিডিওতে পথচারীদের কথোপকথনের কিছু অংশও শোনা যায়। তাদের কাউকে বলতে শোনা যায়, ‘মেয়ের গায়ে হাত দিয়েছে’, ‘ক্যানটিনে এই ঘটনা ঘটে’ এবং ‘মা-বোন নাই’।

একপর্যায়ে এক পথচারী মারধরের শিকার ব্যক্তিকে সেখানে উপস্থিত দুই পুলিশ সদস্যের হাতে তুলে দিতে বলেন। পরে ওই ব্যক্তিকে বসা অবস্থা থেকে উঠে দাঁড়াতে দেখা যায়। তার মুঠোফোন নিয়ে এক পথচারী ও মারধরকারী যুবক তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।

এ সময় উত্তেজিত যুবককে বলতে শোনা যায়, ‘কিসের সরি, সরি বললেই সব শেষ হয়ে যায়?’ এরপর তিনি ওই ব্যক্তিকে আবারও থাপ্পড় মারেন।

ভিডিওতে দেখা যায়, মারধরের পুরো ঘটনা চলার সময় কয়েক হাত দূরে পুলিশের দুই সদস্য উপস্থিত ছিলেন। তাদেরও ঘটনাটি দাঁড়িয়ে দেখতে দেখা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ফেসবুকে পুলিশের ভূমিকা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। পুলিশের উপস্থিতিতে প্রকাশ্যে একজন ব্যক্তিকে মারধরের ঘটনা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করছেন অনেকে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকার শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এর আগে গত ২৬ সেপ্টেম্বের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। সেই সময় এসআরবি জানিয়েছিল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব বিস্ফোরক শনাক্তের পর বোম ডিসপোজাল টিম তা নিষ্ক্রিয় করেছে বলে জানিয়েছিলেন এসআরবি-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। সেই ঘটনার এক মাস না পেরোতেই আবারও স্মৃতি জাদুঘরে সামনে নাশকতার চেষ্টা করা হলো। আরটিভি/টিআর
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৯ হাজার টাকা এবং ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ইয়াবা সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা মালা বেগম (৬২) ও ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। 
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
আরও পড়ুন
‘ধানমন্ডি লেকের উন্নয়ন আমার নির্বাচনি অঙ্গীকার ছিল, আজ তা বাস্তবায়ন হচ্ছে’
গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, অতঃপর...
ধানমন্ডিতে পরপর ককটেল বিস্ফোরণ, আটক ৩ 
ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার