ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

‘দে লাড়া’ গ্রুপের নেতা পিচ্চি সানির পরিচয়

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পিএম
সাকিবুল হাসান সানি ওরফে পিচ্চি সানি। ছবি: সংগৃহীত

উত্তরার সবচেয়ে প্রভাবশালী গ্যাংয়ের নাম ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি)। এদের দৌরাত্ম্য উত্তরা থেকে শুরু করে উত্তর ও দক্ষিণখান হয়ে টঙ্গী পর্যন্ত বিস্তৃত। গ্রুপের শীর্ষ নেতা সাকিবুল হাসান সানি ওরফে পিচ্চি সানি।

উত্তরা ৮ নম্বর সেক্টর থেকে টঙ্গী রেলস্টেশন পর্যন্ত দীর্ঘ রেলপথের দুপাশে রীতিমতো মাদকের হাট বসে। কোটি কোটি টাকার মাদক বেচাকেনা হয়। গাঁজা, ইয়াবা, আইস ও ফেনসিডিলসহ নানা ধরনের মাদক বিক্রি হয় প্রকাশ্যে। মাদকের এই পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে ‘দে লাড়া’ গ্রুপের পিচ্চি সানি।

‘লোকালে (স্থানীয়) এমন কেউ নাই যে সানিরে চিনে না। রায়হান নামের আরেক কিশোর গ্যাং নেতা তার ডান হাত হিসেবে পরিচিত।

গত ৯ অক্টোবর একগুচ্ছ শর্ত মানার পর এই গ্রুপের শীর্ষ পর্যায়ের কয়েকজন সদস্য যুগান্তর টিমের সঙ্গে আলাপে এসব তথ্য দিয়েছে। দীর্ঘ আলাপচারিতায় গ্রুপের শীর্ষ নেতা সাকিবুল হাসান সানি ওরফে পিচ্চি সানি সম্পর্কেও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

এদিন তাদের কথামতো বিকাল ৪টায় উত্তরখান ৮ নম্বর সেক্টর এলাকাসংলগ্ন একটি মাঠে যান যুগান্তর টিমের সদস্য। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর এক নেতাসহ ৪ জন কিশোর এসে হাজির হয়। নাম-পরিচয় গোপন, কোনো ধরনের রেকর্ড না করার বিষয়টি কঠোরভাবে মেনে চলার শর্ত প্রথমেই স্মরণ করিয়ে দেওয়া হয়।

উপস্থিত গ্রুপটির একজন সদস্য নিজের মোবাইল বের করে পিচ্চি সানির ফেসবুক পেজ খুলে বলে, দ্যাখেন- এখানে হ্যার সব পোলাপানের ছবি আছে। একটি ছবিতে নৌকা প্রতীক সংবলিত পরিচয়পত্র ঝুলিয়ে স্থানীয় কোনো ভোটকেন্দ্রের মাঠে সানিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার সঙ্গে রয়েছে আরও বেশ কয়েকজন।

আরেকটি ছবিতে ছাত্র আন্দোলনের সময় উত্তরা এলাকার রাস্তায় লাঠিসোঁটা হাতে শোডাউন দিচ্ছে ‘দে লাড়া’ গ্রুপের সদস্যরা। এছাড়া ফেসবুকের কয়েকটি রিলসে গ্যাং সদস্যবেষ্টিত পিচ্চি সানিকে স্লো মোশনে হাঁটতে দেখা যায়। এ সময় ব্যাকগ্রাউন্ডে বাজছে কোনো হিন্দি সিনেমার ভিলেনের দুর্ধর্ষ সংলাপ।

পিচ্চি সানি ছাত্রলীগ না ছাত্রদল এমন প্রশ্ন করা হলে তারা বলে, আগে তার উত্তর ছাত্রলীগের পদ ছিল। তবে ৫ আগস্টের পর থেকে সে নিজেকে সরকারি দলের নেতা হিসাবে পরিচয় দেয়। অবশ্য ছাত্রদল কিংবা অন্য কোনো সংগঠনে তার কোনো পদ-পদবি আছে কি না তা আমাদের জানা নেই। তবে পুলিশের কাছ থেকে ছাড়া পাওয়ার পর রীতিমতো শোডাউন দিয়ে সে এলাকায় ঢুকেছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার থানার ভেতরেই ফোনে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু!
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর তেজগাঁও থানায় এ ঘটনা ঘটে। 
এবার থানার ভেতরেই ফোনে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু!
গভীর রাতে ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার, অতঃপর... 
রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী বড় মসজিদের পেছন থেকে তাকে উদ্ধার করা হয়।
গভীর রাতে ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার, অতঃপর... 
খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ, যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেপ্তার
রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ।
খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ, যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেপ্তার
গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮০, মামলা ৩৯
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। 
গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮০, মামলা ৩৯
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ৩য় অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ২২৩। বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর, যার স্কোর ৩১৬।
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’