ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১১ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য মো. দিদারকে (২৭) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুরের বোটঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দিদার ঢাকার নবাবগঞ্জের ইউসুফ আলীর ছেলে। ডিএমপি জানিয়েছে, তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ‘মুখে ল’ গ্রুপটি জাওরা রাব্বি ও ভান্ডারি ইমনের নেতৃত্বে পরিচালিত হয়।

গ্রেপ্তার দিদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার থানার ভেতরেই ফোনে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু!
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর তেজগাঁও থানায় এ ঘটনা ঘটে। 
এবার থানার ভেতরেই ফোনে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু!
গভীর রাতে ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার, অতঃপর... 
রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী বড় মসজিদের পেছন থেকে তাকে উদ্ধার করা হয়।
গভীর রাতে ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার, অতঃপর... 
খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ, যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেপ্তার
রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ।
খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ, যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেপ্তার
গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮০, মামলা ৩৯
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। 
গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮০, মামলা ৩৯
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ৩য় অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ২২৩। বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর, যার স্কোর ৩১৬।
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’
আরও পড়ুন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০
মোহাম্মদপুরে চিকিৎসার জন্য গিয়ে ‘পীরের’ লালসার শিকার নারী! 
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪৭৮ জন ধরা, শীর্ষে মিরপুর