ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

মোহাম্মদপুরে নারীসহ ছিনতাই চক্রের ১৩ সদস্য গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ ছিনতাই চক্রের ১৩ সদস্য গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তার সবাই ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শান্ত হোসেন শাহিন (২১), ফাহিমুল হাসান আলিফ (২২), আবির ব্যাপারী শান্ত (২৩), রাজিব (২৫), মো. আরাফাত রহমান (২০), মো. হাসনাইন হাসান (২৬), মো. নাঈম (২৫), নাঈম ওমর (২৩), মো. স্বপন (১৯) ও মোছা. খুশী আক্তার (১৯)। বাকি তিনজন কিশোর।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তিনটি সুইচ গিয়ার, দুটি ধারালো চাকু, ১০টি লোহার রড, একটি করাতযুক্ত চাকু এবং ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. হাসনাইন হাসানের বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, চক্রটি পথচারী, বাসযাত্রী, রিকশার আরোহী এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন, টাকা-পয়সাসহ মূল্যবান সামগ্রী ছিনতাই করত। এ ছাড়া অসতর্কতার সুযোগ নিয়ে নারী পথচারীদের ব্যাগ থেকেও মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী হাতিয়ে নিত তারা।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দুটি পৃথক মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মঈন খানকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গেছেন দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে হাসপাতালে ড. মঈন খানকে দেখতে যান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস। হাসপাতালে অবস্থানকালে তারা ড. আবদুল মঈন খানের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ ছাড়া তারা দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে এই প্রবীণ নেতার চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কেও অবগত হন। পরে মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস অসুস্থ এই মন্ত্রীর দ্রুত সুস্থতা এবং আরোগ্য কামনা করেন। আরটিভি/এসআর
মঈন খানকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস
ইরাবের সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর
ঢাকায় কর্মরত জাতীয় গণমাধ্যমের শিক্ষাবিষয়ক রিপোর্টারদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মীর মোহাম্মদ জসিম। যৌথভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউএজ পত্রিকার সিনিয়র রিপোর্টার সোলাইমান সালমান ও আগামী সময় পত্রিকার উপপ্রধান প্রতিবেদক নূর মোহাম্মদ।
ইরাবের সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর
রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক
অনুরোধের পালা শেষ, রাস্তায় ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই এখন থেকে সরাসরি মামলা দায়ের ও মালামাল ক্রোক করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। 
রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৬৮৪ জন ধরা
শনিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৬৮৪ জন ধরা
‘অচেতন হয়ে’ ফুটপাতে পড়ে থাকা ব্যক্তিকে হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে গুলিস্তানের মতিউর রহমান পার্কের সামনে ফুটপাতের ওপর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
‘অচেতন হয়ে’ ফুটপাতে পড়ে থাকা ব্যক্তিকে হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না
আরও পড়ুন
১২ সেকেন্ডে ব্যাগ ছিনতাই, পেছনে ছুটলেন বৃদ্ধ
মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের লিডার কেন্তা ফিরোজ গ্রেপ্তার
বিয়ের খরচ জোগাতে প্রেমিক জুটি বেছে নিলেন ছিনতাইয়ের পথ, অতঃপর...