ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

এমডির নির্দেশে বলাকায় ২১ দিন সাংবাদিক প্রবেশে বাধা, মন্ত্রীর হস্তক্ষেপ দাবি

নিজস্ব প্রতিবেদক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০১:০৭ পিএম
ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় বলাকায় সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা)। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটিতে তথ্য সংগ্রহে সাংবাদিকদের অবাধ প্রবেশ নিশ্চিত করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর জবাব ও হস্তক্ষেপ চেয়েছে সংগঠনটি।

গত ৬ অক্টোবর থেকে বলাকায় সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়। ২৭ অক্টোবর পর্যন্ত ২১ দিন পেরিয়ে গেলেও সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে প্রধান ফটক থেকেই তাদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। নিরাপত্তাকর্মীরা জানাচ্ছেন, ভেতরে প্রবেশের জন্য ব্যবস্থাপনা পরিচালকের অনুমতি প্রয়োজন।

এভিয়েশন বিটের সাংবাদিকদের অভিযোগ, বিমানের দুর্নীতি, অনিয়ম ও যাত্রী দুর্ভোগ নিয়ে সংবাদ প্রকাশের কারণে তাদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এতে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে তথ্য সংগ্রহ, অভিযোগ যাচাই এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নেওয়া ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ মিডিয়া মনিটরের প্রতিবেদনে বলা হয়, গত ৬ অক্টোবর বলাকার প্রধান ফটকে সাংবাদিকদের আটকে দেওয়ার বিষয়টি সামনে আসে। সেসময় বিমানের জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানান, ব্যবস্থাপনা পরিচালকের সরাসরি নির্দেশে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

গত ২৫ অক্টোবরও একই পরিস্থিতির মুখোমুখি হন সাংবাদিকরা। সৌদিগামী ফ্লাইটে বিঘ্ন ও যাত্রীদের দুর্ভোগ নিয়ে কর্তৃপক্ষের বক্তব্য নিতে বলাকায় যান বৈশাখী টেলিভিশনের প্রতিবেদক পার্থ রহমান এবং একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক রাশেদ আনিস। তবে প্রধান ফটকে তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এ সময় নিরাপত্তাকর্মীরা তাদের জানান, ব্যবস্থাপনা পরিচালকের অনুমতি ছাড়া ভেতরে যাওয়া যাবে না।

সাংবাদিকদের অভিযোগ, সৌদিগামী ফ্লাইটের সংকট ও যাত্রীদের ভোগান্তি নিয়ে প্রায় ২০ দিন ধরে বিমানের কর্মকর্তাদের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেও তাঁরা সফল হননি। জনসংযোগ বিভাগের বক্তব্য পাওয়াও কঠিন হয়ে পড়েছে।

এ ঘটনায় বাটজার সাধারণ সম্পাদক ইমন চৌধুরী বলেন, বিমান একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সাংবাদিকরা সেখানে জনস্বার্থে তথ্য সংগ্রহ করতে যাবেন— এটাই স্বাভাবিক। তাদের বাধা দেওয়া কিংবা প্রধান ফটক থেকে ফিরিয়ে দেওয়া নিন্দনীয়। আমরা বাটজার পক্ষ থেকে এর নিন্দা ও প্রতিবাদ জানাই। এ বিষয়ে বিমানমন্ত্রীর জবাব ও হস্তক্ষেপ চাই।

তিনি আরও বলেন, গত ২১ দিন ধরে সাংবাদিকরা তথ্য নিতে বিমানের প্রধান কার্যালয়ে গেলে নিরাপত্তাকর্মীরা তাদের গেট থেকে ফিরিয়ে দিচ্ছেন। এভাবে বাধা দেওয়া হলে সাংবাদিকরা তথ্য যাচাই করবেন কীভাবে, আর যাত্রীদের দুর্ভোগ নিয়ে কর্তৃপক্ষের বক্তব্যই বা নেবেন কীভাবে?

বাটজার পক্ষ থেকে সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা দূর করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়ার সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এদিকে সাংবাদিকদের অভিযোগের বিষয়ে বিমানের এমডি কাইজার সোহেল আহমেদকে একাধিক বার ফোন করা হলেও তিনি কোনো সাড়া দেননি।


আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বরে পার্কিংয়ের জায়গা বরাদ্দের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকেরা। এতে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা।
ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারীকে চীনে পাচারের চেষ্টা
উচ্চ বেতনে চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভনে চীনে পাচারের উদ্দেশে আটকে রাখা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারীকে চীনে পাচারের চেষ্টা
গাড়িতে লেখা ‘প্রেস’, ৫২০০ ইয়াবাসহ গ্রেপ্তার ভুয়া সাংবাদিক
রাজধানীর কদমতলীতে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ হোসাইন শরীফ ওরফে সোহেল (৪৫) নামের এক ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।  তার গাড়িতে ‘প্রেস’ লেখা স্টিকার ও ক্যামেরা-বুম থাকলেও তিনি কোনো গণমাধ্যমে কাজ করেন না বলে জানিয়েছে সংস্থাটি। মাদকবিরোধী বিশেষ অভিযানে আজ মঙ্গলবার সকালে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। পরিদর্শক মো. লোকমান হোসেনের নেতৃত্বে অধিদপ্তরের একটি চৌকস দল অভিযানে অংশ নেয়। অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় কক্সবাজার থেকে আসা একটি সাদা রঙের নোয়া (NOAH) মাইক্রোবাস ঘেরাও করা হয়। গাড়িটিতে ‘প্রেস’ লেখা স্টিকার সাঁটানো ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসাইন শরীফ কোনো গণমাধ্যমে কর্মরত থাকার বিষয়ে সদুত্তর দিতে পারেননি। পরে তার গাড়ি ও শরীর তল্লাশি করা হয়। এ সময় গাড়ির স্টিয়ারিংয়ের পাশের বক্স থেকে ২১টি পলি প্যাকেটে ৪ হাজার ২০০ পিস এবং তার প্যান্টের ডান পকেট থেকে আরও ৫টি প্যাকেটে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ৫ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। জব্দ তালিকার অন্যান্য আলামতের মধ্যে রয়েছে—একটি প্যানাসনিক ভিডিও ক্যামেরা, দুটি বুম, তিনটি মোবাইল ফোন এবং এশিয়ান টেলিভিশনের একটি স্টিকার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন, তিনি আগে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে সাংবাদিকতা ছেড়ে ক্যামেরা, বুম ও গাড়িতে ‘প্রেস’ স্টিকার ব্যবহারের মাধ্যমে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আনোয়ার হোসেন জানান, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এই অভিযান চালানো হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আরটিভি/এসআর  
গাড়িতে লেখা ‘প্রেস’, ৫২০০ ইয়াবাসহ গ্রেপ্তার ভুয়া সাংবাদিক
জুস খাইয়ে চালককে অচেতন করে রিকশা ছিনতাইয়ের চেষ্টা
ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনের বি-গেটের সামনে চেতনানাশক মেশানো জুস খাইয়ে এক রিকশাচালককে অচেতন করে তাঁর রিকশা ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। এ সময় কর্তব্যরত আনসার সদস্যদের তৎপরতায় রিকশাটি উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছেন। সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রিকশাচালকের নাম মো. ফারুক হোসেন। তাঁর বাড়ি রংপুরের পীরগঞ্জ থানার রসুলপুর গ্রামে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার সময় মেট্রোরেল স্টেশনের বি-গেটের সামনে টহল দিচ্ছিলেন আনসার সদস্যরা। তাঁরা রিকশাচালককে অচেতন করে রিকশা নিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখে দ্রুত এগিয়ে যান। তাঁদের হস্তক্ষেপে ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হয়। আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরে অচেতন রিকশাচালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন। উদ্ধার করা রিকশা, নগদ ১ হাজার ২০০ টাকা ও একটি বাটন মোবাইল ফোন এমআরটি পুলিশের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার সময় দায়িত্বে ছিলেন এপিসি মো. মতিন বিশ্বাস এবং আনসার সদস্য মো. জাহিদুল ইসলাম, মো. হাফিজুর রহমান, মো. মাসুম হোসেন ও মো. রবিউল ইসলাম। আরটিভি/এসআর  
জুস খাইয়ে চালককে অচেতন করে রিকশা ছিনতাইয়ের চেষ্টা
যে কারণে পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে গেলেও চলবে মেট্রোরেল
জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে সারা দেশ বিদ্যুৎহীন হয়ে গেলেও মেট্রোরেল চলাচল বন্ধ হবে না বলে জানিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয় গ্রিডের একাংশে বিপর্যয়ের কারণে  দুই ঘণ্টার মতো সময় বিদ্যুৎহীন ছিল ঢাকার একাংশসহ দেশের বিভিন্ন এলাকা। মেট্রোরেল লাইনের একটি সাবস্টেশনেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। তবে মেট্রোরেল চলাচলে এর কোনো প্রভাব পড়েনি। বিষয়ে ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম বলেন, মেট্রোরেল চলাচল ব্যাহত হয়নি। তারা উত্তরা সাবস্টেশন থেকে বিদ্যুৎ পেয়েছেন। ঢাকার উত্তরা থেকে মতিঝিল রুটে এখন মেট্রোরেল চলাচল করে। মেট্রোরেল পরিচালনার জন্য উত্তরা ও মতিঝিলে দুটি সাবস্টেশন রয়েছে।  ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, আজ বিদ্যুৎ বিপর্যয়ের পর মতিঝিলের সাবস্টেশনটি বন্ধ হয়ে যায়। এ সাবস্টেশনে মানিকনগর থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। অন্যদিকে উত্তরা সাবস্টেশনে বিদ্যুৎ আসে টঙ্গী থেকে। মতিঝিল সাবস্টেশন বন্ধ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা উত্তরা সাবস্টেশনের আওতায় চলে যায়। ফলে উত্তরা সাবস্টেশন থেকে বিদ্যুৎ নিয়ে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের কর্মকর্তারা। ডিএমটিসিএল সূত্র জানায়, জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও মেট্রোরেল চালু রাখার জন্য দুটি বিকল্প ব্যবস্থা রয়েছে। এর একটি ৩৩ কেভি জরুরি বিদ্যুৎ সরবরাহব্যবস্থা। অন্যটি হলো ইমার্জেন্সি সাব সিস্টেম (ইএসএস)। ৩৩ কেভি জরুরি বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ডিএমটিসিএলের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা। জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে এই ব্যবস্থা কাজে লাগানো হবে। এর মাধ্যমে অন্তত দুই ঘণ্টা মেট্রোরেল চালু রাখা সম্ভব। এই ব্যবস্থার বিদ্যুৎ সরবরাহ শেষ হলে চালু করা যাবে ইএসএস। এটি মূলত ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থা। জরুরি পরিস্থিতিতে এই সংরক্ষিত বিদ্যুৎ ব্যবহার করা যায়। এ ব্যবস্থায় আরও এক ঘণ্টা মেট্রোরেল চালানো সম্ভব। অর্থাৎ, জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে প্রথমে জরুরি বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা এবং পরে ব্যাটারিতে সংরক্ষিত বিদ্যুৎ ব্যবহার করা যাবে। তবে এই দুই ব্যবস্থার বিদ্যুৎও শেষ হয়ে গেলে এবং এর মধ্যে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যাবে। ডিএমটিসিএলের পরিচালক নজরুল ইসলাম বলেন, সারা দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও বিকল্প ব্যবস্থায় তিন ঘণ্টা মেট্রোরেল চালানো যাবে। আরটিভি/এসআর
যে কারণে পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে গেলেও চলবে মেট্রোরেল
আরও পড়ুন
গাড়িতে লেখা ‘প্রেস’, ৫২০০ ইয়াবাসহ গ্রেপ্তার ভুয়া সাংবাদিক
বিশ্ববিদ্যালয়ের বাসে বসা নিয়ে সাংবাদিককে মারধর, এরপর যা হলো
বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির এক যুগপূর্তি উদযাপন
রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে সাংবাদিক শফিকুর রহমানের দাফন সম্পন্ন