ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেলেন নারী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পিএম

রাজধানীর নতুন বাজার এলাকায় সাবেক স্বামীর ছোড়া অ্যাসিডে রোজিনা আক্তার (২২) নামে এক নারী দগ্ধ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ভুক্তভোগীর ভাই মো. জামাল জানান, রোজিনা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে জি এক্স নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। সোমবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে তার সাবেক স্বামী মো. শরীফ কোনো কিছু বুঝে ওঠার আগেই তার শরীরে অ্যাসিড ছুড়ে মারেন। এতে তার শরীরের কিছু অংশ ঝলসে যায়।

পরে খবর পেয়ে তাকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। রাত ১০টার দিকে তাকে সেখানে ভর্তি করা হয় বলে জানান তার ভাই।

জামাল আরও জানান, রোজিনা রাজধানীর নতুন বাজারের দর্জিবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রোজিনার শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় আজ জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
রাজধানী ঢাকায় আজ (২১ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ঢাকায় আজ জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
ঢাকায় নিষিদ্ধ কৃষক লীগের এক নেতা গ্রেপ্তার
শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকায় নিষিদ্ধ কৃষক লীগের এক নেতা গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের আরও ৪ নেতাকর্মী ধরা
শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের আরও ৪ নেতাকর্মী ধরা
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেপ্তার
শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেপ্তার
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
শনিবার (২১ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
আরও পড়ুন
ঢাকায় চুলা জ্বালতেই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি ফিলিপাইনের নাগরিক