ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ছেলে তাহসিফের মরদেহ উদ্ধার নিয়ে বিভিন্ন তথ্য জানালেন বাবা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় ছেলের নিখোঁজ হওয়ার আগের দিন ও ঘটনার দিনের বিভিন্ন তথ্য জানিয়েছেন তার বাবা কে এম এনায়েতুল করিম।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গণমাধ্যমকে তিনি জানান, গত ২৭ অক্টোবর সারাদিন পরিবারের সদস্যদের জন্য শপিং করেছিলেন তাহসিফ। সন্ধ্যার পর দীপ নামের এক জুনিয়রের ডাকে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তিনি।

তাহসিফের বাবা আরও জানান, শৃঙ্খলাজনিত কারণে তাহসিফকে চাকরি থেকে বরখাস্ত করা হয় বলে বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল। ওই সময়ে আরও কয়েকজনকেও বরখাস্ত করা হয়। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তাহসিফ।

তিনি বলেন, ঘটনার দিন সারাদিন মাকে সঙ্গে নিয়ে বাবাসহ পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করেছিলেন তাহসিফ। সন্ধ্যার পর দীপ নামের এক জুনিয়র ছোট ভাইয়ের ডাকে বের হয়ে আর ফিরে আসেননি। রাত ১টা ৩৫ মিনিটে ‘আম্মু আমি আসছি’ লিখে একটি মেসেজ পাঠিয়েছিলেন তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ভোর সোয়া ৫টার দিকে পুলিশের দেওয়া তথ্যে ছেলের মরদেহের সন্ধান পান তারা।

তাহসিফের বাবা আরও জানান, রাজাবাড়ী ঘাট এলাকায় তার ছেলে এর আগে কখনও যাননি।

এদিকে, তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঢাকা রেঞ্জের নৌপুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

তিনি বলেন, তাহসিফের শরীরে কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সাউরি। বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৌপুলিশ। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখানে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার এক আত্মীয়কে খবর দেওয়ার পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তাহসিফের পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। তার হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে দেশত্যাগের ভিডিও তাহসিফ ছড়িয়ে দিয়েছিলেন বলে আলোচনা রয়েছে। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করেনি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তাহসিফের মৃত্যু: যা আছে সুরতহাল প্রতিবেদনে
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহে কোনো আঘাতের চিহ্ন না পেরেও নাক দিয়ে রক্ত বের হওয়ার কথা উল্লেখ করা হয়েছে পুলিশের করা সুরতহাল প্রতিবেদনে।
তাহসিফের মৃত্যু: যা আছে সুরতহাল প্রতিবেদনে
বিমানবাহিনী থেকে অব্যাহতির বিষয়ে যা জানিয়েছিলেন তাহসিফ
নিখোঁজের একদিন পর তুরাগ নদের উত্তরখান থানার রাজাবাড়ি ঘাট এলাকা থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিমানবাহিনী থেকে অব্যাহতির বিষয়ে যা জানিয়েছিলেন তাহসিফ
জুনিয়র বন্ধুর সঙ্গে বাইরে গিয়েছিলেন তাহসিফ: পুলিশ
রাজধানীর তুরাগ নদীর একটি ঘাটসংলগ্ন এলাকা থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (তাওসিফ সৌরি) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মৃত্যুর আগে সবশেষ কার সঙ্গে ছিলেন তিনি সে সম্পর্কে জানিয়েছে পুলিশ।
জুনিয়র বন্ধুর সঙ্গে বাইরে গিয়েছিলেন তাহসিফ: পুলিশ
তাহসিফের শরীরে আঘাতের চিহ্ন নিয়ে যা বলছে পুলিশ
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। উদ্ধারের সময় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল কিনা সে সম্পর্কে জানিয়েছে টঙ্গী নৌপুলিশ।
তাহসিফের শরীরে আঘাতের চিহ্ন নিয়ে যা বলছে পুলিশ
জাতীয় যুব দিবসে তাৎক্ষণিক ১০০ জনকে চাকরি দেওয়া হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত জব ফেয়ারে ৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি, অন্তত ১০০ জনকে তাৎক্ষণিক চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
জাতীয় যুব দিবসে তাৎক্ষণিক ১০০ জনকে চাকরি দেওয়া হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
আরও পড়ুন
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
তাহসিফের মৃত্যু: যা আছে সুরতহাল প্রতিবেদনে
মারা গেছেন হত্যার শিকার শিশু তওবার চিকিৎসাধীন বাবা
বিমানবাহিনী থেকে অব্যাহতির বিষয়ে যা জানিয়েছিলেন তাহসিফ