ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় যুব দিবসে তাৎক্ষণিক ১০০ জনকে চাকরি দেওয়া হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত জব ফেয়ারে ৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি, অন্তত ১০০ জনকে তাৎক্ষণিক চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এ উপলক্ষে ৫৫টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ১০ জন সফল আত্মকর্মী ও চারজন উদ্যোক্তাকে জাতীয় যুব পুরস্কার-২০২৬ প্রদান করা হবে।

তিনি আরও জানান, জাতীয় যুব দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। অনুষ্ঠানটি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এবার রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় যুব মেলা অনুষ্ঠিত হচ্ছে না। গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশনার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় যুব মেলার আয়োজন করা হবে।

এদিকে, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য সাফ ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশের শিরোপা-খরা কাটানোর প্রত্যাশা ব্যক্ত করেন আমিনুল হক। তিনি জানান, সাফের টিকিটের মূল্য নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্ট সভায় আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা সিটি করপোরেশন এলাকায় খেলার মাঠের সংকট নিরসনে ফুটসাল গ্রাউন্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ লক্ষ্যে মাঠ চিহ্নিত করার কাজ চলছে। আগামী এক বছরের মধ্যে ঢাকার মাঠের সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মো. গোলাম রব্বানী শামীমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে নবোদয় হাউজিং এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার
ঢাকায় তেল কম দেয় তিন পেট্রোল পাম্প: বিএসটিআই
রাজধানীর বিভিন্ন এলাকায় টানা দুই দিনের সার্ভিল্যান্স অভিযানে ১২টি পেট্রোল পাম্প পরিদর্শন করে জ্বালানি তেলের পরিমাপে অনিয়মের কারণে তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এর মধ্যে দুটি ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৯০ ও ৫০ মিলিলিটার জ্বালানি তেল কম এবং অপর একটি ইউনিটে ৬০ মিলিলিটার বেশি পাওয়া যায়।
ঢাকায় তেল কম দেয় তিন পেট্রোল পাম্প: বিএসটিআই
যে অভিযোগে আটক বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন
রাজধানী থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
যে অভিযোগে আটক বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন
বাস থামিয়ে কাজ করছিলেন চালক, আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা
রাজধানীর পল্লবীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে সাগুফতা ফুড কার্ডের সামনে এ ঘটনা ঘটে।
বাস থামিয়ে কাজ করছিলেন চালক, আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি মো. রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বাসায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক