
প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
শনিবার (৩১ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র্যালি
সকাল সাড়ে ৭টায় রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি থেকে জাতীয় স্টেডিয়াম পর্যন্ত যুব র্যালি অনুষ্ঠিত হবে। জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত এ র্যালিতে অংশ নেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
ডেঙ্গু রোগীদের সেবায় মোবাইল ফিভার ক্লিনিক চালু
সকাল ৯টায় রাজধানীর মিরপুর-১০-এর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসাসেবা দিতে মোবাইল ফিভার ক্লিনিক কার্যক্রমের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ অতিথি থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
শিক্ষার্থীদের ভাবনায় এলাকার সমস্যা সমাধান নিয়ে প্রতিযোগিতা
সকাল ১০টায় রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডে কৃষি মার্কেটসংলগ্ন সূচনা কমিউনিটি সেন্টারে ‘শিক্ষার্থীর ভাবনায় এলাকার সমাধান: শ্রেণিকক্ষ থেকে সরকার পর্যন্ত’ শীর্ষক গভর্নেন্স সলিউশনস কম্পিটিশন অনুষ্ঠিত হবে। ঢাকা-১৩ আসনের সংসদ সদস্যের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ত্রিবার্ষিক সম্মেলন
সকাল সাড়ে ১০টায় রাজধানীর কাকরাইলে আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
বিজেএমইএ ও বিকেএমইএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিং
বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বিজেএমইএ ও বিকেএমইএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করবেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সেমিনার
বিকেল ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মুনসুন থিয়েটারে ‘গণতান্ত্রিক অভিযাত্রা’ সেমিনার সিরিজের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। ‘স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আরটিভি/আইএম

-1793420777-412885_1793420920.jpg)


