ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: এমপি ফজলুর রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য মো. ফজলুর রহমান। তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার কী আছে? সেখানে কারও ভর্তি হওয়া উচিত নয়। তার ভাষায়, ‘এটা তো একটা মাদরাসা, সিনিয়র মাদরাসা। অমানুষদের একটা জায়গা হয়ে গেছে এটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে কী দরকার?’

শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব মন্তব্য করেন তিনি। বক্তব্যের একপর্যায়ে আবেগাপ্লুত হয়েও পড়েন বিভিন্ন সময়ে আলোচিত-সমালোচিত বক্তব্য দিয়ে সংবাদমাধ্যমের শিরোনাম হওয়া এই রাজনীতিক।

ফজলুর রহমান পেশায় একজন জ্যেষ্ঠ আইনজীবী। তিনি বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা। তবে রাজনৈতিক জীবনের একপর্যায়ে তিনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জ জেলায় মুজিব বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন এই রাজনীতিক।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কি শিক্ষাপ্রতিষ্ঠান? কি ঢাকা বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে পাকিস্তানের। আজকে যাই হোক সেই দিনের আন্দোলনের কথাই আমি বলছি। যে ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে শিক্ষায় মুক্তি সেই ১৯২৭ সন, ১৯২৮ সন, ১৯২৯ সন, ১৯৩০ সন, আব্দুল ওহাব, আবুল হোসেনসহ সমস্ত কবি-সাহিত্যিক যারা ছিল। তাদের জন্ম দিয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের জন্ম দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে সেই মুজাফর আহমদ চৌধুরীদের মত লোক। নীলিমা ইব্রাহিমদের মত লোক, ড. নাজমা চৌধুরীর মত লোক। যত আছে সেই আহমদ শরীফদের মত লোক হুমায়ন আজাদদের মত লোক, হুমায়ন আহমদদের মত লোক।

তিনি বলেন, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতা বিরোধী অমানুষদের একটা কারখানা। কি দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসারি করা? যে বিশ্ববিদ্যালয়ে গোলাম আজম, নিজামীর ছবি টাঙানো হয়, এরাই নাকি জাতির নেতা। সেই বিশ্ববিদ্যালয় নিয়ে তো চিন্তাই করি না আমি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাবিহ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির শ্রদ্ধা 
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক সচিব ও রাষ্ট্রদূত সাবিহ উদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাবিহ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির শ্রদ্ধা 
‘নির্বাচনে হারলেই জামায়াত পাগলামি শুরু করে’
নির্বাচনে পরাজিত হলেই জামায়াতের নেতাকর্মীরা পাগলামি শুরু করেন বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
‘নির্বাচনে হারলেই জামায়াত পাগলামি শুরু করে’
‘আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত’
ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলামী আধিপত্যবাদী ভারতের সাথে  লিয়াজোঁ শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। 
‘আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত’
বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে পদ্মা-তিস্তায় প্রবাহ বাড়ানোর তাগিদ রিজভীর
বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে পদ্মা ও তিস্তাসহ দেশের বিভিন্ন নদীতে পানির প্রবাহ বাড়ানো গেলে নদীগুলো আবারও প্রাণবন্ত হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে পদ্মা-তিস্তায় প্রবাহ বাড়ানোর তাগিদ রিজভীর
‘৫ আগস্টের পর হঠাৎ গজিয়ে ওঠা নেতা নয়, কমিটিতে মূল্যায়ন পাবেন ত্যাগীরা’
বিগত সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে ছিলেন, জেল-জুলুমের শিকার হয়েছেন ও পঙ্গুত্ব বরণ করেছেন, আগামী দিনে তাদের নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মোরাদ। 
‘৫ আগস্টের পর হঠাৎ গজিয়ে ওঠা নেতা নয়, কমিটিতে মূল্যায়ন পাবেন ত্যাগীরা’
আরও পড়ুন
জুস খাইয়ে চালককে অচেতন করে রিকশা ছিনতাইয়ের চেষ্টা
ঢাবিতে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ পালন করবে ছাত্রদল
জগন্নাথ হল ট্র্যাজেডি: শোক দিবসে আজ বন্ধ ঢাবি
‘বেশি মানুষ দেখে ভয় পেয়ে যাই, ব্রেক দিতে গিয়ে অ্যাকসিলারেটরে চাপ দিই’