ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পিএম
বক্তব্য রাখছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, জনগণের মৌলিক অধিকার ও গণতন্ত্র রক্ষায় যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একইসঙ্গে নগরবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ডিএনসিসি আয়োজিত ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে মোবাইল ফিভার ক্লিনিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম খান বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, জনসেবা সম্প্রসারণ এবং সুশাসন প্রতিষ্ঠা বর্তমান প্রশাসনের অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও নেতৃত্বে দেশ পরিচালনায় সফলতা অর্জনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।

তিনি আরও বলেন, আমরা শুধু রাজনৈতিক কর্মী নই, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা জনসেবক।

এ সময় জনগণের অধিকার ও সেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন ডিএনসিসি প্রশাসক।

তিনি বলেন, ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ মোকাবিলায় নগরীর বিভিন্ন এলাকায় মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার করা হয়েছে। সাধারণ মানুষ যাতে সহজে ও দ্রুত চিকিৎসাসেবা পেতে পারেন, সে লক্ষ্যে মোবাইল ফিভার ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নগরীর ফুটপাত দখলমুক্ত করার প্রসঙ্গে তিনি বলেন, মিরপুর ১০ নম্বরের পাশাপাশি মিরপুর ১ নম্বরের ফুটপাত থেকেও অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ করে পথচারীদের চলাচলের উপযোগী করা হয়েছে।

নগরবাসীর সহযোগিতার কারণেই এ কাজ সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি ভবিষ্যতেও নগর উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমে নগরবাসীকে পাশে থাকার আহ্বান জানান।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার ধানমন্ডিতে ফ্ল্যাটে আগুন, মা-ছেলের মৃত্যু
এ ঘটনায় দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ঢাকার ধানমন্ডিতে ফ্ল্যাটে আগুন, মা-ছেলের মৃত্যু
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ২৯৯ জন ধরা
শনিবার (২১ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ২৯৯ জন ধরা
ঢাকায় পুলিশের চেকপোস্টে ৪ ককটেলসহ গ্রেপ্তার ১
শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ঢাকায় পুলিশের চেকপোস্টে ৪ ককটেলসহ গ্রেপ্তার ১
ঢাকায় আজ জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
রাজধানী ঢাকায় আজ (২১ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ঢাকায় আজ জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
ঢাকায় নিষিদ্ধ কৃষক লীগের এক নেতা গ্রেপ্তার
শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকায় নিষিদ্ধ কৃষক লীগের এক নেতা গ্রেপ্তার
আরও পড়ুন
‘একটি রাজনৈতিক দল আন্দোলনে ঢুকে অরাজকতার চেষ্টা করছে’
দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক