
ঢাকার নিউমার্কেট থানার সায়েন্সল্যাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব।
তিনি জানান, রাত ১২টা ১০ মিনিটের দিকে মোটরসাইকেলে এসে একদল দুর্বৃত্ত হঠাৎ সায়েন্সল্যাব এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরও জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হননি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ তৎপর রয়েছে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে।
আরটিভি/টিআর


