ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

৯৯৯-এর কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার পুলিশ, গাড়িচালককে কুপিয়ে জখম

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১০:১৯ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যাওয়া পুলিশের টহল দলের ওপর হামলা, সরকারি পিকআপ ভ্যান ভাঙচুর ও গাড়িচালককে ধারালো অস্ত্র দিয়ে জখম করার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. বিল্লাল হোসেন সানি (২০), আফসানা আক্তার রিয়া (২৪), ফাতেমা আক্তার সনিয়া (৩৭), মো. রুবেল মাজি ওরফে রড রুবেল (৩০) এবং মাইদুল ইসলাম তামিম (২০)।

হাজারীবাগ থানা পু‌লি‌শের বরাত দি‌য়ে ডিএম‌পির মি‌ডিয়া শাখার ডি‌সি মো. আকতার হো‌সেন ব‌লেন, শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টা ২৫ মিনিটে ৯৯৯ নম্বরে চর ওয়াশপুর এলাকার একটি বাড়ির ছাদে অনধিকার প্রবেশের অভিযোগ পেয়ে হাজারীবাগ থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়।

পুলিশ অভিযোগের বিষয়ে অনুসন্ধানকালে অতর্কিতভাবে তা‌দের ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো চাপাতি দিয়ে টহল দলের গাড়িচালক কনস্টেবলের ডান হাতের কবজি ও ডান কাঁধে গুরুতর আঘাত করে এবং সরকারি পিকআপ ভ্যানের গ্লাস ও বডি ভাঙচুর করে।

প‌রে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় হাজারীবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে হাজারীবাগ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বদলে যাচ্ছে জিয়া উদ্যান
বদলে যাচ্ছে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যান। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধ এলাকায় দর্শনার্থীদের সুবিধার কথা চিন্তা করে বেশ কিছু নতুনত্ব আনার উদ্যোগ নেওয়া হয়েছে। 
বদলে যাচ্ছে জিয়া উদ্যান
কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
ঢাকার কল্যাণপুরে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মিরপুর রোডের দারুস সালাম এলাকা থেকে শুরু হয়ে শেরেবাংলা নগর থানা এলাকায় এসে শেষ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের অর্ধশতাধিক সদস্য মশাল হাতে মিছিলে অংশ নিয়েছেন। জানা গেছে, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্যসচিব ও সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের নির্দেশনায় মিছিলটি বের করা হয়। বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের সেকেন্ড ইন কমান্ড (টুআইসি) মো. ফজলুল হক জানান, সন্ধ্যার দিকে দারুসসালাম থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মশাল মিছিল শুরু হয়। পরে মিছিলটি সেটি শেরেবাংলা নগর থানা এলাকায় এসে শেষ হয়। তবে, দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন তার এলাকায় মিছিলের বিষয়টি অস্বীকার করেছেন। আরটিভি/টিআর
কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
সায়েন্সল্যাবে ককটেল বিস্ফোরণ
ঢাকার নিউমার্কেট থানার সায়েন্সল্যাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব। তিনি জানান, রাত ১২টা ১০ মিনিটের দিকে মোটরসাইকেলে এসে একদল দুর্বৃত্ত হঠাৎ সায়েন্সল্যাব এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হননি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ তৎপর রয়েছে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে। আরটিভি/টিআর
সায়েন্সল্যাবে ককটেল বিস্ফোরণ
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
রোববার (১ নভেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
রোববার (১ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
আরও পড়ুন
এবার ইরানের পিকঅ্যাক্সে হামলার ইঙ্গিত ট্রাম্পের, বললেন ‘১০ মিনিটে শেষ করতে পারব’
গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ পায়নি পুলিশ
তাহসিফের সঙ্গে উত্তরার বারে যাওয়া তরুণীর পরিচয় নিয়ে যা বলছে পুলিশ
রাস্তার দুরবস্থা নিয়ে আরটিভিতে সাক্ষাৎকার দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা