ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০৮:০২ এএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় । ছবি: সংগৃহীত

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

সোমবার (২ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং
সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গার্মেন্টস মালিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করবেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বেলা ১১টায় রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

অধ্যাপক এম এ হাদীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
দুপুর ১টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে অধ্যাপক এম এ হাদীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

গেন্ডারিয়ায় উচ্ছেদ ও সড়ক নির্মাণকাজ পরিদর্শন
বিকেল ৩টায় রাজধানীর গেন্ডারিয়ার ঘুণ্টিঘর রেললাইন-সংলগ্ন এলাকায় মাদকের স্পট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং চলমান সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করবেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। পরিদর্শন শুরুর আগে দয়াগঞ্জ রেল ক্রসিংয়ে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত ব্রিফিং করবেন তিনি।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বনানীতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ফিলিপাইনি পর্যটকের মৃত্যু
রাজধানীর বনানীতে গ্যাসের চুলার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী পর্যটক ক্রিস্টিন ভার (৩৩) মারা গেছেন।
বনানীতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ফিলিপাইনি পর্যটকের মৃত্যু
সেদিন বারে ‘স্যাড মিউজিক’ বাজাতে বলেছিলেন তাহসিফ
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর আগে শেষ রাতের ঘটনাপ্রবাহ নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।
সেদিন বারে ‘স্যাড মিউজিক’ বাজাতে বলেছিলেন তাহসিফ
পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, ফেসবুক পোস্টকারী রাজিব আটক
সাম্প্রতিক পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট করা রাজিব চন্দ্র দাসকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, ফেসবুক পোস্টকারী রাজিব আটক
ঢাকায় সোনার ৬টি ‘ডিম’ জব্দ
সোনার ছয়টি ‘ডিম’ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দকৃত সোনার মোট ওজন ২ কেজি ৭২৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।
ঢাকায় সোনার ৬টি ‘ডিম’ জব্দ
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
সোমবার (২ নভেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
আরও পড়ুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ