ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সেদিন বারে ‘স্যাড মিউজিক’ বাজাতে বলেছিলেন তাহসিফ

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৫ এএম
ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর আগে শেষ রাতের ঘটনাপ্রবাহ নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। মৃত্যুর দিন রাতে উত্তরার একটি রেস্টুরেন্ট অ্যান্ড বারে বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ ও এক তরুণীকে নিয়ে গিয়েছিলেন তিনি। সেখানে সাধারণ গানের পরিবর্তে ‘স্যাড মিউজিক’ বাজানোর অনুরোধ করেন তাহসিফ। একপর্যায়ে সঙ্গে থাকা তরুণীকে বলেন, ‘কাজটা তুমি ঠিক করোনি।’

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে পৌঁছান তাহসিফ, দীপ ও ওই তরুণী। সিসিটিভি ফুটেজে তাদের একসঙ্গে রেস্টুরেন্টে প্রবেশ এবং প্রায় দেড় ঘণ্টা পর রাত ১১টা ৫১ মিনিটে বেরিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, ওই রাতে তাহসিফের মন খারাপ ছিল। সঙ্গে থাকা তরুণী অন্য এক ছেলের সঙ্গে সময় কাটানোয় তার মধ্যে ক্ষোভ ও অভিমান তৈরি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারের জেনারেল ম্যানেজার হাসান হাবিব জানিয়েছেন, শেষবার যাওয়ার দিন তাহসিফের সঙ্গে তার দেখা হয়নি। তবে এর আগের তিন দিন তাহসিফ একই তরুণীকে নিয়ে সেখানে গিয়েছিলেন। সে সময় দীপ ও তার সঙ্গে থাকা আরেক তরুণীও তাদের সঙ্গে ছিলেন।

ম্যানেজারের ভাষ্য অনুযায়ী, তারা বারে গান শুনেছেন, নাচানাচি করেছেন এবং আনন্দ করেছেন। এর আগে একদিন তাহসিফের সঙ্গে তার পরিচয় হয়। তখন তাহসিফ নিজেকে ৭৭ লং কোর্সের কর্মকর্তা পরিচয় দিয়ে একটি স্বনামধন্য গ্রুপে আন্ডারকভার হিসেবে কাজ করার কথা জানিয়েছিলেন। তবে তার দেওয়া পরিচয় নিয়ে সন্দেহ হয়েছিল ম্যানেজারের।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বার থেকে বের হওয়ার পর তাহসিফ ও দীপ মোটরসাইকেলে করে টঙ্গীর মাজার বস্তি এলাকায় যান। সিসিটিভি ফুটেজে ২৮ অক্টোবর রাত ১২টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে তাদের মাজার রোড দিয়ে বস্তিতে প্রবেশ করতে দেখা যায়।

তদন্তকারীদের দাবি, ওই এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত চক্রের তৎপরতা রয়েছে। সেখানে যাওয়ার পেছনে মাদকসংক্রান্ত কোনো বিষয় ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র জানায়, বস্তি এলাকায় গিয়ে তাহসিফ চিৎকার-চেঁচামেচি করেন। একপর্যায়ে কয়েকজন ধাওয়া করলে উপস্থিত ব্যক্তিরা বিভিন্ন দিকে পালিয়ে যান। দীপের দাবি, এ সময় তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দেন এবং তিনি একটি পিলারের পাশে লুকিয়ে থাকেন।

পরে টহলরত পুলিশ সদস্যরা দীপকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তাহসিফের সঙ্গে আসার কথা জানান। পুলিশ তাকে দ্রুত এলাকা ছেড়ে চলে যেতে বলে। পরে মূল সড়ক খুঁজে পেয়ে দীপ একাই মোহাম্মদপুরের বাসায় ফিরে যান। তাহসিফকে সঙ্গে না নিয়ে কেন তিনি একা ফিরলেন, তা নিয়েও তদন্তকারীদের মধ্যে প্রশ্ন রয়েছে।

সেই রাতে বস্তি এলাকায় দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করবেন তদন্তসংশ্লিষ্টরা। ধাওয়া দেওয়া ব্যক্তিরা কারা ছিলেন, তাহসিফ বা দীপের সঙ্গে তাদের কোনো বিরোধ ছিল কি না এবং নদে ঝাঁপ দেওয়ার পর তাহসিফের সঙ্গে কী ঘটেছিল এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানিয়েছেন, ওই এলাকায় পুলিশের নিয়মিত টহল থাকে।

তাহসিফের সঙ্গে বারে যাওয়া তরুণীকে রোববার (১ নভেম্বর) জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রিমান্ড আবেদনে বলা হয়, ২৭ অক্টোবর রাতে উত্তরার একটি রেস্তোরাঁয় তাহসিফের সঙ্গে ওই তরুণীকে দেখা যায়। পরে তারা আরও কয়েকটি স্থানে যান এবং তাদের মধ্যে মোবাইল ফোনে কথোপকথন হয়।

শুনানিতে প্রসিকিউটর শামছুদ্দোহা সুমন বলেন, আগে রিমান্ডে থাকা আসামি দীপের দেওয়া বক্তব্যের সঙ্গে ওই তরুণীর তথ্য মিলিয়ে দেখা প্রয়োজন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়া জরুরি।

তদন্তসংশ্লিষ্টরা বলছেন, বারে যাওয়ার আগে ওই তরুণীর সঙ্গে তাহসিফের কোথায় দেখা হয়েছিল, তাদের মধ্যে কী কথা হয়েছিল এবং বারে ও সেখান থেকে বের হওয়ার পর কী ধরনের কথোপকথন হয়েছে, তা জানার চেষ্টা চলছে।

এদিকে চার দিনের রিমান্ডে থাকা দীপ তদন্তকারীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন বলে জানিয়েছে নৌ-পুলিশের একটি সূত্র। তবে তার দেওয়া বক্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে। কারণ, ঘটনার শুরুতে দেওয়া বক্তব্যের সঙ্গে পরবর্তী বক্তব্যের অসংগতি পাওয়া গেছে।

তদন্তসংশ্লিষ্টদের মতে, দীপের দেওয়া সব তথ্য যাচাই না করে চূড়ান্তভাবে বিশ্বাস করার সুযোগ নেই।

তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের সময় তার পাকস্থলী ও কিডনির নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি ভিসেরা, রক্ত ও ডিএনএ পরীক্ষার জন্যও নমুনা পাঠানো হয়েছে।

শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও হাসপাতালের ফরেনসিক বিভাগের এক কর্মকর্তার প্রাথমিক ধারণা, তাহসিফের মরদেহ ১০ থেকে ১২ ঘণ্টা পানির নিচে ছিল এবং পানিতে ডুবেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়।

তাহসিফ বিমানবাহিনীর কর্মকর্তা ছিলেন এবং সাধারণত তার সাঁতার জানার কথা। তাই কী পরিস্থিতিতে তিনি পানিতে পড়েছিলেন এবং তখন সাঁতার কাটার সক্ষমতা ছিল কি না, সেটিও তদন্তের বিষয় হয়ে উঠেছে।

এ ছাড়া তিনি মাদক বা অন্য কোনো নেশাজাতীয় পদার্থ গ্রহণ করেছিলেন কি না, তা জানতে রক্ত, পাকস্থলী ও কিডনির নমুনা পরীক্ষা করা হচ্ছে। শনিবার পরীক্ষার প্রতিবেদন পাওয়ার কথা রয়েছে।

তাহসিফের মৃত্যুর পেছনে কী ঘটেছিল, তা নিশ্চিত হতে এখন দীপ ও ওই তরুণীর বক্তব্য, সিসিটিভি ফুটেজ, পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদ এবং ফরেনসিক পরীক্ষার ফলাফল মিলিয়ে তদন্ত এগিয়ে নিচ্ছেন সংশ্লিষ্টরা।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইটের আঘাতে আহত পুলিশ কনস্টেবল, সাময়িক বন্ধ মিরপুর-১১ মেট্রো স্টেশন
রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ইটের আঘাতে আহত হয়েছেন পল্লবী থানার কনস্টেবল সাইমন।
ইটের আঘাতে আহত পুলিশ কনস্টেবল, সাময়িক বন্ধ মিরপুর-১১ মেট্রো স্টেশন
রাজধানীতে পার্কিং করা বাসে আগুন
রাজধানীর কদমতলীতে পার্কিং করে রাখা শ্রাবণ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে মাতুয়াইল মেডিকেলের পাশে এ ঘটনা ঘটে।
রাজধানীতে পার্কিং করা বাসে আগুন
পল্লবীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আটক ২
রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পল্লবীর কালশী রোডে পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ নম্বর এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকেরা। একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নেয়। এদিকে, সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন। মঙ্গলবার সকালে এমআরটি পুলিশের কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করে জানায়, সকাল থেকেই মিরপুর-১১ নম্বর সেকশনে পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সহিংস রূপ নেওয়ায় মেট্রোরেলের যাত্রী ও স্টেশনের সার্বিক নিরাপত্তার স্বার্থে স্টেশনটির বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমআরটি পুলিশ কন্ট্রোল রুম আরও জানায়, বর্তমানে মিরপুর-১১ নম্বর স্টেশনে কোনো ট্রেন থামছে না এবং যাত্রী ওঠানামাও বন্ধ রয়েছে। তবে মেট্রোরেলের অন্যান্য স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আরটিভি/এসকে
পল্লবীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আটক ২
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন
রাজধানীর মিরপুর-১১ এলাকায় শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে পালটাপালটি ধাওয়া চলছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে আন্দোলনরত শ্রমিকরা ফের সড়ক অবরোধ করলে তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৪৯
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৫৭টি মামলা দায়ের করা হয়।
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৪৯
আরও পড়ুন
তাহসিফের মৃত্যুর ঘটনায় সামনে এলো নতুন তথ্য
তাহসিফের জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন
এটা আত্মহত্যা নয়, সরকার তদন্ত করলে অপরাধীরা বেরিয়ে আসবে: তাহসিফের বাবা