
রাজধানীর কদমতলীতে পার্কিং করে রাখা শ্রাবণ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে মাতুয়াইল মেডিকেলের পাশে এ ঘটনা ঘটে।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান রহমান গণমাধ্যমকে জানান, রাত ১১টা ৪০ মিনিটের দিকে পার্কিং করে রাখা বাসটিতে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে বাসটি পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পান তারা।
তিনি আরও জানান, বাসের চালক ও হেলপারের ভাষ্য অনুযায়ী, রাত ১১টা ২০ মিনিটের দিকে বাসটি সেখানে পার্কিং করে তারা খাবার খেতে যান। পরে ফিরে এসে বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন।
তবে কারা বা কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরটিভি/এসকে


