ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ এএম
চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। ছবি: সংগৃহীত

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

স্মার্ট ক্লাসরুম উদ্বোধন ও স্কুল পরিদর্শন
সকাল সাড়ে ৮টায় রাজধানীর মাতুয়াইলে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় তার সঙ্গে থাকবেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিং। তারা শিক্ষাপ্রতিষ্ঠানটির স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করবেন।

জাতীয় এসএমই নারী-উদ্যোক্তা সামিটের উদ্বোধন
সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোবহানবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) প্রাঙ্গণে তিন দিনব্যাপী জাতীয় এসএমই নারী-উদ্যোক্তা সামিট, দেশীয় পণ্যের প্রদর্শনী ও মেলার উদ্বোধন করা হবে। এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। সামিটে নারী উদ্যোক্তাদের সম্মাননা, ক্রেতা-বিক্রেতা ম্যাচমেকিং ও উদ্যোক্তা সমাবেশের আয়োজনও থাকছে।

বাংলাদেশ এআই বিজনেস সামিট
দিনব্যাপী রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট-২০২৬’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথ আয়োজনে এ সামিটের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ আয়োজন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানো রিক্রুটিং এজেন্টদের সঙ্গে মতবিনিময়
বিকেল ৩টায় রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে মালয়েশিয়ায় কর্মী পাঠানো এফডব্লিউসিএমএসে তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার আসছে পাতাল মেট্রোরেল, চার প্যাকেজের নির্মাণ চুক্তি সই
রাজধানী ঢাকার গণপরিবহন নেটওয়ার্ক সম্প্রসারণে দেশের প্রথম পাতাল মেট্রোরেল প্রকল্প এমআরটি লাইন-১ বাস্তবায়নের পথে বড় এক ধাপ সম্পন্ন হয়েছে।
এবার আসছে পাতাল মেট্রোরেল, চার প্যাকেজের নির্মাণ চুক্তি সই
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই স্মৃতি জাদুঘরের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার
ঢাকার ধামরাইয়ে ৩৩ কেভি লাইনের তার আপগ্রেডেশন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার
ডেসকোর প্রি-পেইড গ্রাহকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
প্রি-পেইড বিদ্যুৎ মিটারের সিস্টেম আপগ্রেডেশনের কারণে টানা ২৪ ঘণ্টা রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ অথবা বিঘ্নিত হতে পারে।
ডেসকোর প্রি-পেইড গ্রাহকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
আরও পড়ুন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২ হাজারের বেশি মামলা
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৪৭ জন ধরা