ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

মধ্যরাতে শাহবাগে পৃথক স্থানে জোড়া ককটেল বিস্ফোরণ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ এলাকায় পৃথক দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাতে এসব বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে শাহবাগ থানার ডিউটি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে শাহবাগ থানার আইবি গেটের সামনে পুলিশের ডিউটি গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা ককটেলটি নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এর প্রায় দুই ঘণ্টা পর, রাত ১২টা ১ মিনিটে শাহবাগের জুলাই চত্বরের পাশেও আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

শাহবাগ থানার এসআই আব্দুল খালেক বলেন, ‘পৃথক দুটি বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।’

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল লাগবে না
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ছয় ঘণ্টার জন্য যান চলাচলের জন্য কোনও টোল লাগবে না। এ সময় এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব ধরনের অনুমোদিত যানবাহন বিনা মূল্যে চলাচল করতে পারবে।
আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল লাগবে না
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
শনিবার (৭ নভেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
শনিবার (৭ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
রাজধানীতে হঠাৎ ২ হাতবোমা বিস্ফোরণ
রাজধানীর আদাবর থানার পাশে দুই হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল হক বলেন, আদাবর থানার পাশে সেইলরের শোরুমের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন তিনি। আরটিভি/এসআর  
রাজধানীতে হঠাৎ ২ হাতবোমা বিস্ফোরণ
রাজধানীতে বাসে আগুন
রাজধানীর প্রগতি সরণীর কোকাকোলা ক্রসিং এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বাসটি সাভার-নতুন বাজার রুটে চলাচল করতো।  জানা যায়, নতুন বাজারে যাত্রী নামানোর কিছু সময় পর দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেননি পরিবহন কোম্পানির কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও হেলপারকে থানায় নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, শুক্রবার বিকেল ৫টা ৪৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আরটিভি/এসআর  
রাজধানীতে বাসে আগুন
আরও পড়ুন
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪
রাজধানীতে ককটেল বিস্ফোরণ
ঢাকায় পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ