ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

রাজধানীতে ককটেল বিস্ফোরণ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১১:১০ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানী রমনা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে পুরাতন রমনা থানার সামনের সড়কে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না— সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। রমনা মডেল থানার ডিউটি অফিসার পরিদর্শক (এসআই) আবদুল আল মোহসিন ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, রাত পৌনে ৮টার দিকে মোটরসাইকেলযোগে কয়েকজন দুর্বৃত্ত এসে পুরাতন রমনা থানার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্তের পাশাপাশি তাদের গ্রেপ্তারে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শনিবার দুপুর থেকে সন্ধ্যা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
শুক্রবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
শনিবার দুপুর থেকে সন্ধ্যা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
মোটরসাইকেলে ঘুরতে বের হন তিন বন্ধু, এরপর ৩০০ ফিটেই ঘটে ‘অঘটন’
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ভূঁইয়াবাড়ী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেলে ঘুরতে বের হন তিন বন্ধু, এরপর ৩০০ ফিটেই ঘটে ‘অঘটন’
ঘরের মেঝেতে পড়ে ছিল রোজিনার নিথর দেহ
ঢাকার পূর্ব নাখালপাড়ার একটি বাসা থেকে রোজিনা খাতুন (৩২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আরিফ ও তার স্কুলপড়ুয়া দুই ছেলেকে থানায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে পূর্ব নাখালপাড়ার ৩০০/বি নম্বর বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, রোজিনা সপরিবার পূর্ব নাখালপাড়ায় থাকতেন। তার স্বামী আরিফ হাসান বৈদ্যুতিক সামগ্রীর ব্যবসা করেন। তাদের স্কুলপড়ুয়া দুটি ছেলে রয়েছে। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বামী আরিফ হাসানকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গৃহবধূর এই মৃত্যু সন্দেহজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ জানান, রোজিনার মরদেহ মেঝেতে পড়ে ছিল। তার গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধারের সময় রোজিনার স্বামী আরিফ হাসান বাসায় ছিলেন। তাকে আটক করে থানায় আনা হয়েছে। তার কথাবার্তা অসংলগ্ন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে রোজিনার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে। আরটিভি/টিআর
ঘরের মেঝেতে পড়ে ছিল রোজিনার নিথর দেহ
মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য মো. দিদারকে (২৭) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের লিডার কেন্তা ফিরোজ গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে হত্যাসহ সাত মামলার আসামি কিশোর গ্যাংয়ের লিডার ফিরোজ ওরফে ‘কেন্তা ফিরোজকে’ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের লিডার কেন্তা ফিরোজ গ্রেপ্তার
আরও পড়ুন
তিউনিসিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিক্ষোভে উত্তাল রাজধানী
প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, কমবে তাপমাত্রা
আগামী চার দিন কেমন থাকবে আবহাওয়া?