ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩




মালিবাগে ককটেল হামলায় ১৭ বছরের কিশোর আহত

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১১:২২ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল হামলায় আদর আলী (১৭) নামে এক কিশোর আহত হয়েছে। হামলায় তার শরীরের প্রায় ৮ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টারের আঘাত লেগেছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রামপুরা থানার মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় গাজী মোটরসের পাশের সড়কে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

আহত আদর আলী বাড্ডার আলতাবর নিসা হাইস্কুল থেকে ২০২৬ সালে এসএসসি পাস করেছে। তার বাবার নাম উজ্জ্বল চৌধুরী। তাদের গ্রামের বাড়ি বরিশাল সদর থানার কুন্দিয়ালপাড়া এলাকায়। বর্তমানে সে দক্ষিণ বাড্ডার খ/৪৪ নম্বর বাসায় নানাবাড়িতে থাকে।

আদরের বাবা উজ্জ্বল চৌধুরী জানান, ককটেল বিস্ফোরণে আহত হওয়ার পর স্বজনরা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

বর্তমানে আদর আলী ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের অবজারভেশন কক্ষে চিকিৎসাধীন রয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, রামপুরার চৌধুরীপাড়া এলাকা থেকে ককটেলের আঘাতে আহত অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে আনা হয়। পরে তাকে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, বিস্ফোরণে তার শরীরের প্রায় ৮ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
মঙ্গলবার (১০ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (১০ নভেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
পরিবারের অমতে বিয়ে, ১১ মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু 
রাজধানীর উত্তরখানে একটি বাসা থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
পরিবারের অমতে বিয়ে, ১১ মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু 
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় পৃথক অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা
সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণে আটক ২ জনের পরিচয় মিলল
রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক দুজনের পরিচয় পাওয়া গেছে। 
সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণে আটক ২ জনের পরিচয় মিলল
আরও পড়ুন
এবার মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাবিতে ককটেল হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
রিসোর্টে অগ্নিকাণ্ড: ৭ মরদেহের বিপরীতে ৪ বাবার ডিএনএ নমুনা সংগ্রহ
বিএনপির কার্যালয় লক্ষ্য করে ককটেল হামলা