
রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. হৃদয় আহমেদ ওরফে কালা (১৯) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ক্যান্টনমেন্ট থানা পুলিশের বরাত দিয়ে আকতার হোসেন বলেন, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে কুর্মিটোলা হাসপাতালের সামনে থেকে হৃদয় আহমেদকে গ্রেফতার করে। তিনি ক্যান্টনমেন্ট থানা যুবলীগের সক্রিয় কর্মী।
গ্রেপ্তার হৃদয় আহমেদ ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক উপাদানাবলী আইনের মামলার এজাহারনামীয় আসামি।
তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।
আরটিভি/এসআর




