
রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. শওকত আলী সোহাগ (৪৫), মতিঝিলের ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক; মো. জেহাদুল ইসলাম জাহিদ (৫১), আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং সুমন ওরফে মুরগী সুমন (২৮), খিলগাঁও বউবাজার ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি ও বউবাজার যুবলীগের প্রচার সম্পাদক।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/এমএ


