
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পেছন থেকে অচেনা এক নারীর মরদেহ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে অচেতন অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের পেছন থেকে অচেতন ওই নারীকে জরুরি বিভাগে নিয়ে আসেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার শিপন।
শিপন বলেন, ওই নারী ভবঘুরে ছিলেন বলে তিনি আশপাশের লোকজনের মুখে শুনেছেন।
এ বিষয়ে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে এবং মৃত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আরটিভি/এমএ



-1794720819-415839_1794720848.jpg)