
দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়ে পুরানা পল্টন, নাইটিংগেল মোড় ঘুরে আল রাজি কমপ্লেক্সের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক( ভারপ্রাপ্ত) হাসান আল মামুন, “নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা গোপালগঞ্জসহ সারাদেশে আগুন সন্ত্রাস করছে। বিএনপি, গণঅধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের বাসা বাড়িতে আগুন দিচ্ছে। লুটপাট করছে। বাসে আগুন দিচ্ছে এগুলো তাদের পুরাতন রাজনীতির বহিঃপ্রকাশ। গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ মানুষের বাসা বাড়িতে আগুন দেওয়া হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের সন্ত্রাসকে মোকাবিলা করতে আহ্বান জানায় গণঅধিকার পরিষদ। স্বরাষ্ট্রমন্ত্রীর আপনি গোপালগঞ্জের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন এবং বিশেষ বাহিনীর মাধ্যমে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনেন।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুজ জাহের বলেন, “ভারতের গোয়েন্দা সংস্থার সাথে জামায়াতে ইসলামীর বৈঠকের পর পরই আওয়ামী লীগ নৈরাজ্য শুরু করেছে এবং আওয়ামী লীগের বিষয়ে জামায়াত ইসলামীর নিরবতার বিষয়ে জনগণের মাঝে নতুন করে প্রশ্ন জেগেছে।
আব্দুজ জাহের আরও বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ বিএনপির পার্টি অফিস থেকে শুরু করে বিএনপি নেতাকর্মীদের ঘর বাড়িতে আগুন দিয়েছে, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি থেকে শুরু করে সাধারণ নেতাকর্মীদেরও ঘর বাড়িতে আগুন দিয়েছে। গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিষয়ে আওয়ামী লীগের সহমর্মিতায় গোপন আঁতাতের গন্ধ পাচ্ছে জনগণ।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিষয়ে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষের ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যথায় কেউ ভালো থাকতে পারবে না।
গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ইউনুস গাজীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ এর মুখপাত্র আবু হানিফ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, নারী অধিকার পরিষদের আহবায়ক সংগীতা হক, পেশাজীবি অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সুমন, মহানগর উত্তর গণঅধিকার পরিষদ এর সভাপতি আব্দুর রহিমসহ প্রমুখ।
আরটিভি/ এসকেডি


