ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল বিস্ফোরণ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১১:১০ পিএম
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত অবরোধ ও লকডাউন বাস্তবায়নে রাজধানীর মোহাম্মদপুরে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) অফিসসহ ৫ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এই ঘটনায় একজনকে আটক করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে প্রাথমিকভাবে আটক ওই ব্যক্তির নাম জানা যায়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে কৃষি মার্কেট, রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেট এবং রাত পৌনে দশটার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

​পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে একটি মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুই দুর্বৃত্ত মোহাম্মদপুর কৃষি মার্কেটের মেইন গেটের সামনে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হওয়ার পরপরই তারা দ্রুত মোটরসাইকেল পালিয়ে যায়। খবর পেয়ে মোহাম্মদপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ উদ্ধার করে।

​পুলিশ আরও জানায়, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এছাড়া বসিলা র‍্যাব-২ কার্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের পুলিশের এক ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

তিনি জানান, কৃষি মার্কেট ও আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শ্যামলী থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একজনকে আটক করে পুলিশের হস্তান্তর করেছে।

এদিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করলেও ককটেল বিস্ফোরিত হয়নি পরে সেটি বোম ডিসপোজাল ইউনিট এসে নিষ্ক্রিয় করে।

এ দিকে ফেসবুকে লাইভে এসে মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর এলাকায় লকডাউন ঘোষণা করেন ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ মোহাম্মদপুর আওয়ামী লীগের সদস্য সচিব তারিকুজ্জামান রাজিব।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
রাজধানীর যাত্রাবাড়ীতে ফ্লাইওভার থেকে দুর্বৃত্তদের নিক্ষেপ করা দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
বাড্ডা লিংক রোডে বাসে আগুন
রাজধানী ঢাকার বাড্ডা লিংক রোডে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাড্ডা লিংক রোডে বাসে আগুন
রাজধানীতে দুই বাসে আগুন
রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রাজধানীতে দুই বাসে আগুন
ঢাকায় ফলের আড়তে আগুন
রাজধানীর উত্তরায় আগুনে পুড়েছে ফলের আড়তের ৩৫টি দোকান। এতে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও ৫৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে।
ঢাকায় ফলের আড়তে আগুন
মোটরযান চালকদের দুঃসংবাদ দিল ডিএমপি
রাজধানীতে যানবাহনে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন ও বিকন লাইট সংযোজন এবং ব্যবহার বন্ধে কঠোর বার্তা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মোটরযান চালকদের দুঃসংবাদ দিল ডিএমপি
আরও পড়ুন
রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
রাজধানীতে দুই বাসে আগুন
ককটেল বিস্ফোরণ আর গাড়িতে আগুন দিয়ে পথ রুদ্ধ করা যাবে না: রিজভী 
বায়ুদূষণের শীর্ষে আজ ঢাকা