ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৩৭ জন ধরা, শীর্ষে মিরপুর

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫২ এএম
গ্রেপ্তারের প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৬০টি মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪৩, লালবাগ বিভাগ ৫৪, ওয়ারী বিভাগ ৭৪, মতিঝিল বিভাগ ৪৩, তেজগাঁও বিভাগ ৯১, মিরপুর বিভাগ ১০৩, গুলশান বিভাগ ৬৬, উত্তরা বিভাগ ৪৬, এসআরইউ ৭ ও গোয়েন্দা বিভাগ ১০ জনকে গ্রেপ্তার করে।

অভিযানকালে চারটি ককটেল, ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, দুই কেজি ২৯০ গ্রাম গান পাউডার, ১১ হাজার ৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম ও এক পুরিয়া গাঁজা, ২.২ গ্রাম হেরোইন, চার বোতল দেশি মদ, একটি ট্রাক, পাঁচটি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার ও দুইটি মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজধানীর রায়েরবাজারে আগুন
রাজধানী ঢাকার রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ‍বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
রাজধানীর রায়েরবাজারে আগুন
স্বাভাবিক অফিস-আদালত-ব্যবসাপ্রতিষ্ঠান, কর্মব্যস্ত রাজধানী
রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি। 
স্বাভাবিক অফিস-আদালত-ব্যবসাপ্রতিষ্ঠান, কর্মব্যস্ত রাজধানী
লকডাউনেও স্বাভাবিক ঢাকা, সড়কে যানবাহন-মানুষের ভিড়
রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির তেমন কোনো প্রভাব দেখা যায়নি। 
লকডাউনেও স্বাভাবিক ঢাকা, সড়কে যানবাহন-মানুষের ভিড়
থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোছাদ্দেক হোসেন বাবলুকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
গান পাউডারসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ জন গ্রেপ্তার
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গান পাউডারসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ জন গ্রেপ্তার
আরও পড়ুন
রাজধানীর রায়েরবাজারে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে যান চলাচল স্বাভাবিক 
থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
গান পাউডারসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ জন গ্রেপ্তার