ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪২ এএম
গ্রেপ্তার মোছাদ্দেক হোসেন বাবলু। ছবি: সংগৃহীত

রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোছাদ্দেক হোসেন বাবলুকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে তাকে ঢাকা থেকে রংপুরে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ আলম জানান, বাবলু থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে ঢাকা বিমান বন্দরে গিয়েছিলেন। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর রংপুর মেট্রোপলিটন পুলিশকে খবর দেওয়া হলে পুলিশের একটি দল তাকে ঢাকা থেকে সড়কপথে রংপুরে নিয়ে যায়।

তিনি জানান, মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় তিনটি মামলা রয়েছে। ২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় এই তিনটি মামলা হয় তার বিরুদ্ধে। একটি মামলায় তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। দুটি মামলা এখনও তদন্তাধীন আছে। তিনি ৫ আগস্ট পর থেকে গা ঢাকা দিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে চালান দেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ
পাবনাবাসীর দীর্ঘ কয়েক দশকের লালিত স্বপ্ন ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ।
ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ
গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসের ভেতর কাঠের স্তুপে আগুন
গাজীপুরের একটি পল্লী বিদ্যুৎ অফিসের ভেতরে কাঠের স্তূপে পেট্রোল ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসের ভেতর কাঠের স্তুপে আগুন
থমথমে আশুলিয়ার পরিস্থিতি, সর্বোচ্চ সতর্ক পুলিশ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান শ্রমিক অসন্তোষে বুধবার (১৮ নভেম্বর) উত্তাল ছিল আশুলিয়া-সাভার। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল থেকে পরিস্থিতি অনেকটাই থমথমে, তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনো পাওয়া যায়নি। যেকোনা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রনে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।
থমথমে আশুলিয়ার পরিস্থিতি, সর্বোচ্চ সতর্ক পুলিশ
গাজীপুরে নারী পোশাককর্মীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ
গাজীপুরের কালিয়াকৈরে এক নারী পোশাককর্মীকে (১৯) জোরপূর্বক আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। 
গাজীপুরে নারী পোশাককর্মীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ
নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন
বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে পার্কিং করা বিএমএফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন
আরও পড়ুন
গান পাউডারসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ জন গ্রেপ্তার
বসুন্ধরা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ২
ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের আরও ২ নেতাকর্মী ধরা