ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তম বর্ষপূর্তিতে 'স্কাইসেভার ট্যুরিজমের' নতুন শাখার উদ্বোধন

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৩ এএম
সৌজন্য ছবি

ভ্রমণ ও পর্যটন খাতে সাত বছরের অভিজ্ঞতা নিয়ে নতুন অংশীদারত্বে যাত্রা শুরু করা স্কাইসেভার ট্যুরিজম প্রাইভেট লিমিটেডের নতুন করপোরেট অফিস উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেমেক্স আইকনিক টাওয়ারে (Cemex Iconic Tower) প্রতিষ্ঠানটির নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পূর্ববর্তী প্রতিষ্ঠান শাওলিন ট্যুরিজমের (Shawleen Tourism) অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন অংশীদার ও অভিজ্ঞ টিমের সমন্বয়ে কার্যক্রম শুরু করেছে স্কাইসেভার ট্যুরিজম (SkySaver Tourism)।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুমাইয়া আক্তার বলেন, শাওলিন ট্যুরিজমের দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে গ্রাহকদের ভ্রমণসংক্রান্ত প্রয়োজন ও প্রত্যাশা সম্পর্কে কাছ থেকে জানার সুযোগ হয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন অংশীদার ও অভিজ্ঞ টিমের সমন্বয়ে আরও উন্নত, সহজ ও নির্ভরযোগ্য ভ্রমণসেবা দেওয়াই তাদের লক্ষ্য।

স্কাইসেভার ট্যুরিজম প্রাইভেট লিমিটেড দেশি-বিদেশি এয়ার টিকিটিং, ভিসা সহায়তা এবং বিভিন্ন গন্তব্যে কাস্টমাইজড ট্যুর প্যাকেজসহ সমন্বিত ভ্রমণসেবা দিয়ে থাকে। ‘দ্য আর্ট অব ট্রাভেল’ প্রতিপাদ্য সামনে রেখে গ্রাহকদের জন্য সহজ, স্বাচ্ছন্দ্যময় ও নির্ভরযোগ্য ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে চায় প্রতিষ্ঠানটি। তাদের সেবাসমূহের মধ্যে রয়েছে- বিমান টিকিট বুকিং, ভিসা প্রসেসিং, ট্যুর প্যাকেজ, মেডিকেল ট্যুরিজম, হোটেল বুকিং, ভারতীয় ট্রেনের টিকিট বুকিং।

প্রতিষ্ঠানটির সপ্তম বর্ষপূর্তি ও নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিগন ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্কাইসেভার ট্যুরিজম প্রাইভেট লিমিটেড জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) অধীনে প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়েছে। নতুন অফিসের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা করছে।

ভ্রমণসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৮০৫৮৪১৪০০ নাম্বারে। এছাড়াও তাদের ই-মেইল: [email protected] এবং ওয়েবসাইট: www.skysavertourism.com

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি ধরা
সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ঢাকায় ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি ধরা
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২১
সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২১
কে এই সুইডেন আসলাম, অপরাধজগতে কীভাবে তার উত্থান?
দীর্ঘদিন আত্মগোপনে থাকা, ছদ্মবেশে চলাফেরা এবং সবসময় বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকার কারণে তাকে ঘিরে তৈরি হয়েছিল নানা রহস্য। এর আগে সবশেষ যখন গ্রেপ্তার হয়েছিলেন কুখ্যাত এই সন্ত্রাসী, তখনও ক্ষমতায় ছিল বিএনপি সরকার। 
কে এই সুইডেন আসলাম, অপরাধজগতে কীভাবে তার উত্থান?
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ভূইয়াকে ঢাকায় নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
আরও পড়ুন
পাওনা টাকা ফেরত চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
কিশোরগঞ্জ পাগলা মসজিদে মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা
দালালের উপযুক্ত বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতনের বিচার চেয়ে পাগলা মসজিদে জামাইয়ের চিঠি